ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: মাইলস্টোনে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১৪:৩৯

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কর্মচারীদের স্মরণে রোববার (৩ আগস্ট) আয়োজন করা হয় শোকসভা ও দোয়া মাহফিলের।

এই আয়োজন ঘিরে অডিটোরিয়ামে তৈরি হয় আবেগঘন পরিবেশের। নিহতদের জন্য দোয়া করতে গিয়ে কেঁদেছে। শিক্ষকরাও কান্নায় ভেঙে পড়েন। এসময় সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশের। এদিন সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করে। কলেজের প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে বিধ্বস্ত স্কুল ভবনের চারপাশে টিন দিয়ে ঘেরা এলাকা। এই ভবনের শ্রেণিকক্ষেই ক্লাস করত নিহত অনেক শিক্ষার্থী।

আজ সকাল সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত কয়েক ধাপে কলেজ অডিটোরিয়ামে শুরু হয় শোকসভা ও মিলাদ মাহফিল। কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। প্রথমে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, এই দুর্ঘটনা আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা কেবল শিক্ষার্থী হারাইনি, হারিয়েছি পরিবারের সদস্যদের। এই শোক কাটিয়ে ওঠা সহজ নয়, কিন্তু একে অপরের পাশে থাকলে আমরা সহজেই ঘুরে দাঁড়াতে পারব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, এই শোক কেবল সংখ্যা দিয়ে বোঝানো যাবে না। এই শোক কাটিয়ে ওঠা সহজ নয়। কিন্তু আমরা যদি একে অপরের পাশে থাকি, তাহলে এই দুঃসময় থেকেও বেরিয়ে আসতে পারব। একা কোনো পরিবার, কোনো বন্ধু বা সহপাঠী নয়- আমরা সবাই এই ব্যথার ভাগীদার।

এই ঘটনার পর অনেকে এখনো ট্রমাটাইজ। আমরা কলেজ প্রশাসন থেকে চেষ্টা করছি সবার কাছে পৌঁছাতে। যাদের মানসিক সাপোর্ট প্রয়োজন, আমরা পাশে থাকার আশ্বাস দিয়েছি। তবে শুধু আমাদের পক্ষ থেকে নয়, তোমরাও তোমাদের বন্ধুদের খোঁজ নাও। যে কারও আচরণে পরিবর্তন দেখলে সেটা জানাও। আমরা যেন একে অপরকে হারিয়ে না ফেলি।

অধ্যক্ষ বলেন, আমরা চাই না কেউ একা হয়ে যাক। এ রকম দুর্ঘটনার পর একজন মানুষ কিভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি।

তিনি জানান, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং কার্যক্রম অব্যাহত রাখবে। প্রয়োজনে অভিভাবকদেরও কাউন্সেলিংয়ে যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, কলেজে পাঠদান বন্ধ থাকলেও ক্যাম্পাস সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা চিন্তা করে। এই সপ্তাহের মধ্যেই আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে চাই। তবে সেটি হবে ধাপে ধাপে, শিক্ষার্থীদের প্রস্তুতি ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে।

এরপর শুরু হয় বিশেষ মোনাজাত। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় সবাই হাত তোলে দোয়া করার সময় অনেক শিক্ষার্থীকে কাঁদতেও দেখা গেছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এর মধ্যেই চালু ছিল প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় গঠন করা হয় একটি কন্ট্রোল রুম।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু