ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

জুলাইয়ে দেশের রপ্তানি আয় বেড়েছে ২৪.৯০ শতাংশ

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৭:০৯

গত জুলাই মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৭৭ কোটি ৫ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৪ দশমিক ৯০ শতাংশ।

সোমবার (৪ আগস্ট) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত জুলাই মাসে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৯০ শতাংশ। ২০২৪ সালের জুলাই মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮১ কোটি ৯৫ লাখ ডলার।

তৈরি পোশাক খাত

জুলাই মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ কোটি ২৬ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩১৭ কোটি ৮৪ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ২১৭ কোটি ৮৬ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ২৬ দশমিক ০১ শতাংশ বেড়েছে। এছাড়া ১৭৮ কোটি ৩৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৩ দশমিক ০৮ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, জুলাই মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য, হোম টেক্সটাইল এবং চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ১৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮০ লাখ ডলারে।

এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ২৯ দশমিক ৬৫ শতাংশ। জুলাই মাসে রফতানি হয়েছে ১২ কোটি ৭৩ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। আর কৃষি পণ্যের রফতানি আয় ১২ দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৫ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৮ কোটি ১ লাখ ডলার।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু