ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

আমার বার্তা অনলাইন:
৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:২২

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এখন খুব সহজেই টেক্সট থেকে আকর্ষণীয় ছবি এবং হাই-কোয়ালিটি ভিডিও তৈরি করা সম্ভব। খুব সহজে গুগল জেমিনিতে ছবি ও ভিডিও তৈরি করতে পারবেন।

আপনি প্রম্পট দেওয়ার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারেন। আসুন কীভাবে ছবি বানানো যায় দেখে নেওয়া যাক-

১. জেমিনি বা মোবাইল অ্যাপে প্রবেশ করুন।

২. আপনি যা দেখতে চান তার একটি বর্ণনা লিখুন। উদাহরণস্বরূপ: ‘একটি বিড়াল মহাকাশে নীল রঙের স্পেসস্যুট পরে উড়ে বেড়াচ্ছে।’ মনে রাখবেন আপনার প্রম্পট যত বিস্তারিত হবে (যেমন: লাইটিং কেমন হবে, স্টাইল কেমন সিনেমাটিক নাকি অয়েল পেইন্টিং) ছবি তত বেশি নিখুঁত হবে।

৩. এন্টার চাপুন। কয়েক সেকেন্ডের মধ্যে জেমিনি আপনাকে কয়েকটি ভ্যারিয়েশন বা অপশন তৈরি করে দেবে।

৪. কোনো একটি নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে চাইলে সেটি লিখে কমান্ড দিন (যেমন: ‘বিড়ালের মাথায় একটি লাল হ্যাট পরিয়ে দাও’)।

যেভাবে ভিডিও তৈরি করবেন-

গুগল বর্তমানে তাদের ভিডিও জেনারেশন টুল ভিইও জেমিনির সঙ্গে একীভূত করছে। এর মাধ্যমে আপনি ছোট ছোট ক্লিপ বা সিনেমাটিক ভিডিও বানাতে পারবেন। প্রম্পট দিন: আপনি কী ধরনের দৃশ্য দেখতে চান তা বিস্তারিত লিখুন। যেমন: ‘সূর্যোদয়ের সময় পাহাড়ের ওপর দিয়ে ড্রোন শট যাচ্ছে।’ স্টাইল নির্ধারণ: ভিডিওটি কি স্লো-মোশন হবে, নাকি ফাস্ট-পেসড? ক্যামেরা কি ডান থেকে বামে ঘুরবে? এসব বিষয় উল্লেখ করলে ভিডিও আরও পেশাদার হবে। ভিডিওটি পছন্দ না হলে আপনি পুনরায় নির্দেশ দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল বা আবহাওয়া পরিবর্তন করতে পারেন।

আমার বার্তা/এল/এমই

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে

মেমোরি চিপের মূল্যবৃদ্ধিতে দাম বাড়তে পারে স্মার্টফোনের

এক সময় স্মার্টফোনে স্টোরেজ বাড়ানোর সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় ছিল মাইক্রোএসডি কার্ড। তবে গত
  • সর্বশেষ
  • জনপ্রিয়