ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের জলসীমায় মাছ শিকার: ১৪ ভারতীয় জেলে কারাগারে

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৬:৪৫
গ্রেপ্তার ১৪ ভারতীয় জেলে : ছবি সংগৃহীত

মোংলায় আটক হওয়া ১৪ ভারতীয় জেলেকে বাগেরহাটের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (০৪ আগস্ট) দুপুরে বাগেরহাট আমলি আদালত-০৬ তাদের জেলহাজতে প্রেরণ করেন।

এসব জেলেরা হলেন- বিশ্বনাথ দাশ (৪১), অনিবেশ দাশ (২৯), গোবিন্দ দাশ (৫০), মোহন কৃষ্ণ (৪৩), আশন্ত দে (৪৫), মানিক জানা (২৯), রাম দুলাল দাশ (৫২), শংকর দাশ (৩৭), রাজিব দাশ (৩৬), লিটন দাশ (৩৫), অভিরাম দাশ (২৬), বাদল রাজপুত্র (৫২), স্বদেশ চন্দ্র দাশ (৪৮) ও নকুল দাশ (৫৮)। এদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

তিনি বলেন, ‘শনিবার (০২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে এফবি পারমিতা নামক ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদের আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘পরে রোববার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।’ সামুদ্রিক মৎস্য আহরণ আইন, ২০২০-এর ২৫/১ ধারায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুটি ভারতীয় ট্রলারসহ আরও ৩৪ জেলেকে একই ঘটনায় আটক করে নৌবাহিনী।

আমার বার্তা/এমই

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা