ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুলাই দিয়েছে ন্যায়ভিত্তিক বাংলাদেশের সংকল্প: প্রধান উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৭:৪৮
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

“একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের জুলাই দিয়েছে।”—জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “এক বছর আগে এই দিনে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচিত হয়েছিল। জনগণের যূথবদ্ধ প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে, দেশ ফিরে পায় গণতন্ত্রের পথ।”

সোমবার (০৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের আপামর জনগণ—যাদের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ফসল এই অর্জন—তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি বলেন, “আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর ও পেশাজীবীদের, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে শাহাদত বরণ করেছেন। স্মরণ করছি আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই যোদ্ধা’দের, যারা চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন কিংবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাতি তাঁদের আত্মত্যাগ কখনও ভুলবে না।”

প্রফেসর ইউনূস আরও বলেন, “টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল একটি সম্মিলিত বিস্ফোরণ। এর মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও দমনমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই লক্ষ্যে রাষ্ট্রযন্ত্রের সব খাতে সংস্কার কার্যক্রম চালু করেছে। চলছে ‘জুলাই গণহত্যা’র বিচার, শহিদদের স্মৃতি সংরক্ষণ এবং আহতদের পুনর্বাসনের উদ্যোগ।

প্রধান উপদেষ্টা বলেন, “রাজনৈতিক ও নির্বাচনব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল খাতে সংস্কার আনতে আমরা রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। টেকসই রাজনৈতিক সমাধান ও একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

বাণীতে তিনি বলেন, “জুলাই আমাদের দিয়েছে নতুন করে স্বপ্ন দেখার সাহস—একটি ন্যায় ও সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্ন। হাজারো শহিদের আত্মত্যাগের বিনিময়ে যে রাষ্ট্রগঠনের সুযোগ তৈরি হয়েছে, তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার ও তার স্বার্থান্ধ গোষ্ঠী এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

বাণীর শেষাংশে তিনি আহ্বান জানান—“আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।”

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু