ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ভাঙা কাঁধে দায়িত্ব নিয়েও পারলেন না ওকস, অবিশ্বাস্য জয় ভারতের

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৭:১৩
আপডেট  : ০৪ আগস্ট ২০২৫, ১৭:৩৪

শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে শেষ দিনের রোমাঞ্চে যেন পানি ঢেলেছিলেন জেমি ওভারটন! তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ।

পরের ১০ রান তুলতে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে ১৭ রানে। তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন ক্রিস ওকস। তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাস আটকিনসন। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আটকিনসনকে বোল্ড করেন সিরাজ। তাতে ৬ রানের জয় পায় ভারত। রোমাঞ্চকর টেস্ট সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়।

নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ২২৪ রান করেছিল ভারত। ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩৯৬ রান করে ভারত। এরপর ৩৭৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৬৭ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার স্মিথ ও ওভারটন আজ আবারো ব্যাটিং শুরু করেন। ২ রান নিয়ে খেলতে নেমে আজ আর কোনো রান যোগ করতে পারেননি স্মিথ। সিরাজের অফ স্টাম্পের বাইরের লেংথ বলে আউট সাইড এজে উইকেটের পেছনে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন।

স্মিথ দ্রুত ফিরলেও ইংলিশদের স্বপ্ন তখনও বেঁচে ছিল। কারণ ওভারটন ও আটকিনসন কিছুটা হলেও ব্যাটিং করতে পারেন। অষ্টম উইকেট জুটিতে দুজনে দেখে-শুনে খেলার চেষ্টা করছিলেন। তবে আবারো ইংলিশদের যম হয়ে হাজির হন সিরাজ! ৯ রান করা ওভারটনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ইংলিশদের ম্যাচ থেকে দূড়ে ঠেলে দেন এই পেসার।

তখন সমীকরণ দাঁড়ায় ইংল্যান্ডের প্রয়োজন ১৭ রান, ভারতের এক উইকেট। তার মধ্যে আবার ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে উইকেটে আসেন ক্রিস ওকস। ফলে এমন জায়গা থেকে ভারতই ফেভারিট ছিল। তবে আটকিনসন যেন হাল ছাড়তে চান না। তিনি এক প্রান্তে রান তুলে ব্যবধান কমানোর চেষ্টা করেন। একই সঙ্গে ওভারের শেষ বলে এক রান নিয়ে নিজের কাছে স্ট্রাইকও রাখেন! এভাবে এক ছক্কায় আরো ১০ রান তুলেন আটকিনসন। তবে জয় থেকে ৭ রান দূরে থাকতে আটকিনসন বোল্ড হয়েছেন সিরাজের বলে।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু