ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

বাংলাবান্ধা দিয়ে আরও ২৩১ মেট্রিক টন আলু গেল নেপালে

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১০:৩৪
আপডেট  : ০৪ আগস্ট ২০২৫, ১১:০৫

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল গেল ২৩১ মেট্রিক টন এস্টারিক্স আলু।

রোববার (৩ আগস্ট) আলুগুলো রফতানি করে থিংকস টু সাপ্লাই, মা আইশা কোল্ডস্টোরেজ, জাফরিন এগ্রো, এগ্রোটার্চ বিডি ও মিয়ামি ট্রেডি নামে ৫টি প্রতিষ্ঠান।

এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত কয়েক ধাপে ২২ হাজার ৫০ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রফতানিকারক ৫টি প্রতিষ্ঠান ঠাকুরগাঁও, দিনাজপুর এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রফতানি করে। এর আগে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ২৩১ মেট্রিক টন আলু রফতানি হয় নেপালে।

তিনি আরও জানান, রফতানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুরে নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেয়া হয়। ১১টি বাংলাদেশি ট্রাকে ২১টন করে এস্টারিক্স আলু ছিল। ছাড়পত্র দেয়ার পর ট্রাকগুলো নেপালের বিরাটনগর মোরাংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে মঙ্গলবার (১৩ মে) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল যায় ৭৭৭ মেট্রিক টন এস্টারিক্স আলু। আলুগুলো উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে ৩৭ ট্রাকে (প্রতি ট্রাকে ২১ মেট্রিক টন) নেপালের কাকরভিটা এলাকায় পাঠানো হয়।

এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ১২ হাজার ৬৬৩ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু