ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

দেশের মানুষ বর্তমানে চিকিৎসাসেবায় ভোগান্তি ও বৈষম্যের শিকার: ডা. তাসনিম জারা

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১১:৩৩
আপডেট  : ০৪ আগস্ট ২০২৫, ১১:৩৭

দেশের মানুষ বর্তমানে চিকিৎসাসেবায় ভোগান্তি ও বৈষম্যের শিকার হচ্ছে এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, তার দল এই সমস্যা সমাধানে কাজ করবে।

দেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যবিষয়ক তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে, যাতে অপ্রয়োজনীয় টেস্ট ও ভুল চিকিৎসার আশঙ্কা কমে।

রোববার (০৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

রোববার (০৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

রোববার (০৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, দেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যবিষয়ক তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে, যাতে অপ্রয়োজনীয় টেস্ট ও ভুল চিকিৎসার আশঙ্কা কমে। দেশের প্রতিটি নাগরিকের জন্য এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে কেউ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে না।

তিনি আরও বলেন, আমরা এমন জরুরি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলব, যাতে অ্যাম্বুলেন্সে জরুরি চিকিৎসা শুরু হয়ে যায়।

ডা. তাসনিম জারা বলেন, দেশের মানুষ বর্তমানে চিকিৎসাসেবায় ভোগান্তি ও বৈষম্যের শিকার হচ্ছে। তার দল এই সমস্যা সমাধানে কাজ করবে। দেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যবিষয়ক তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে, যাতে অপ্রয়োজনীয় টেস্ট ও ভুল চিকিৎসার আশঙ্কা কমে।

তিনি প্রাথমিক স্বাস্থ্য খাতকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, এতে মানুষ তাদের ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পাবে। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যও বিশেষ ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া, বিভিন্ন অঞ্চলে হৃদ্‌রোগসহ অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করে চিকিৎসা ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন তিনি।

ডা. জারা বলেন, তার দল একটি কল্যাণমুখী অর্থনীতি গড়ে তুলবে, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। তবে সেই কর্মসংস্থান কেবল জীবনধারণের জন্য নয় বরং মর্যাদাপূর্ণ ও উন্নত জীবনযাপনের সুযোগ তৈরি করবে। তিনি বলেন, ন্যায্যতার ভিত্তিতে ধনী-গরিবের বৈষম্য দূর করতেও কাজ করা হবে।

তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ডা. জারা বলেন, আমাদের তরুণ প্রজন্মকে আর আহত করা যাবে না, তাদের স্বপ্নকে আর ভঙ্গ করা যাবে না। তরুণদেরই বাংলাদেশ গড়তে হবে।’ তিনি আরও বলেন, ‘এমন রাজনীতি প্রতিষ্ঠা করা হবে, যেখানে নারীরাও রাজনীতিতে এবং নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।

আমার বার্তা/এল/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু