ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ঘুষের টাকা চুরি, স্বামীকে দিয়ে জা-কে পেটালেন পরিবেশের ডিডি

আমার বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৫, ১০:৩৩
আপডেট  : ০৪ আগস্ট ২০২৫, ১০:৩৪

পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মোছা. তাছমিনা খাতুনের ১ কোটি ৩০ লাখ টাকা ভাসুরের (স্বামীর বড় ভাই) ঘরে রাখা নিয়ে ঘটে গেছে তুমুল কাণ্ড। ঘুষের মোটা অঙ্কের এই টাকা থেকে ২৫ লাখ টাকা জা (স্বামীর ভাবি) মোছা. শাহানাজ খাতুন চুরি করেছেন, এমন অভিযোগ তুলে ওই নারীকে ভাসুরের দুই ছেলে, ডিডি তাছনিমা ও তার স্বামী আব্দুল আলীম ব্যাপক মারধরও করেছেন বলে দাবি ভুক্তভোগীর।

ভুক্তভোগী শাহানাজ খাতুন অভিযোগ করে বলেন, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের ডিডি তাছমিনা খাতুন শিমুর স্বামীর বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেলতা বানদিঘী (মাটিহাস) গ্রামে। জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৭ আগস্ট ডিডি তাছমিনা তার আরেক ভাসুর মো. দেলোয়ার খাঁর ছেলে মো. মাসুদ রানার মাধ্যমে ঘুষের ১ কোটি ৩০ লাখ টাকা আমার বাড়ির একটি ঘরের বাক্সে জোরপূর্বক লুকিয়ে রেখে চাবি নিয়ে চলে যায়। প্রায় তিন মাস আগে আমার ঘরের মধ্যে রাখা ঘুষের ১ কোটি ৩০ লাখ টাকা তারা বের করে নিয়ে যায়। তখন আমার বিরুদ্ধে ঘুষের সেই টাকা থেকে ২৫ লাখ টাকা চুরির অভিযোগ তুলে অকথ্য ভাষা গালাগালসহ নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকে।

এই ঘটনার জের ধরে গত শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে দেবর আব্দুল আলীম (ডিডি তাছমিনার স্বামী), তাছনিমা, ভাসুরের ছেলে মাসুদ রানা ও মারুফ খাঁ লাঠি-সোঁটা নিয়ে আমার বাড়িতে অবস্থান নেন। এক পর্যায়ে দেবর আব্দুল আলীম আমার বিবাহিত মেয়েকে ভাসুরের ছেলে মাসুদ রানার সঙ্গে বিয়ে দিতে বলেন। বিয়ে দিলেই কেবল চুরি করা ২৫ লাখ টাকা দিতে হবে না বলে জানান। আমি দেবরের কথায় রাজি না হওয়ায় তারা সবাই মিলে আমাকে এলোপাথাড়ি মারপিট করতে থাকেন।

এসময় আমার ভাসুর দেলোয়ারের নির্দেশে দেবর আব্দুল আলীম, দেলোয়ারের ছেলে মাসুদ রানা ও মারুফ লাঠি দিয়ে আমাকে এলোপাথাড়ি মারপিট করে মারাত্মক জখম করে। তখন মাসুদ তার হাতের লাঠি দিয়ে আমার বাম পায়ে আঘাত করলে হাড় ভেঙে যায়। এক পর্যায়ে দেবর আব্দুল আলীম আমার চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে আমার শ্লীলতাহানি ঘটান। এমন পরিস্থিতিতে আমার বোনের মেয়ে মোছা. রুপালী বেগম এগিয়ে এলে তাকেও এলোপাথাড়ি মারপিট করে। পরে আমরা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই।

জানা গেছে, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের ডিডি তাছনিমা খাতুন শিমুর স্বামী আব্দুল আলীম গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তাছমিনা খাতুন শিমু প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের ডিডি হিসেবে কর্মরত।

অনুসন্ধানে জানা গেছে, ঘটনার দিন (১ আগস্ট) রাজশাহী পরিবেশ অধিদপ্তরের ডিবি তাছনিমা খাতুন স্বামীর বাড়ি ক্ষেতলালে সরকারি একটি গাড়ি (গাড়ি নম্বর ১৩-৩২৯৬) নিয়ে যান। মূলত রাজশাহী থেকে সেই গাড়িতে গিয়েই জা শাহানাজ খাতুনের বিরুদ্ধে ঘুষের টাকা চুরির অপবাদ দিয়ে স্বামী, ভাসুর, ভাসুরের ছেলেদের মাধ্যমে দ্বন্দ্ব-সংঘাতে জড়ান।

টাকা চুরির অপবাদ দিয়ে মারধরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি, তারা এই ঘটনায় থানাতেও এসেছিলেন। কিন্তু কোনো অভিযোগ দেয়নি, মীমাংসার বিষয় নিয়ে থানায় এসেছিলেন। এর বেশি কিছু আমি বলতে পারবো না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. তাছনিমা খাতুন বলেন, ‘আমি মুঠোফোনে কথা বলবো না। অফিসের কাজে বাইরে আছি। অফিসে গিয়ে আমি আপনাকে ডেকে নিবো, তখন কথা বলবো।’

কিন্তু তিনি আর ফোন করেননি। এমনকি রোববার দুপুরে রাজশাহী পরিবেশ অধিদপ্তরে গিয়েও তাকে পাওয়া যায়নি। এরপর তার মুঠোফোনে অসংখ্যবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি ক্ষুদেবার্তা দিলেও তিনি কোনো সাড়া দেননি।

আমার বার্তা/জেএইচ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল

সিলেটে কাজে যাওয়ার পথে সড়কে ঝরল ৮ শ্রমিকের প্রাণ

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

ভ্যাট সংস্কার এখন সময়ের দাবি: ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে: কৃষি মন্ত্রী 

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে

বর্তমান সরকারকে উচ্চৈঃস্বরে বকা দেওয়া যায়: জাহেদ উর রহমান

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

সততা-মেধা-যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী

ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

চাঁদাবাজদের ছাড়াতে তদবির করতে আসলে আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বন্যা-খরা থেকে দেশ রক্ষায় ডিসিদের ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

কার্যকর গণমাধ্যমের জন্য দরকার অযাচিত প্রভাব থেকে মুক্তি: এমএফসি

মুঘলদের ‘সুপারকম্পিউটার’: লন্ডনে নিলামে বিক্রি হলো রেকর্ড দামে

উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদ ২৭ মে

দেশের মানুষের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড: মন্ত্রিপরিষদ সচিব

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী