ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

বিজয়নগরে মোটরসাইকেল- অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

সরাইল প্রতিনিধি :
০৪ আগস্ট ২০২৫, ১২:১১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেলে জেলার বিজয়নগর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন (২৯), সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০), একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৯), বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম (২৫), রংপুর জেলার গঙ্গাচড়া থানার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১)।

নিহতদের পরিবার জানায়, বিকেলে সুমন ও তার দুই বন্ধু লোকমান ও তুহিনকে নিয়ে মোটরসাইকেল যোগে বিজয়নগর উপজেলায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। তখন অপরদিক থেকে আসা অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চার জন আরোহী নিহত হয়। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় অটোরিকশা চার যাত্রী আহত হন।

তারা হলেন- বিজয়নগর উপজেলার সাগাঁও গ্রামের ফজল মিয়ার ছেলে সবুজ (১৯), ইব্রাহিমপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে আহাদ (২০), ও চান্দুরা কালিসীমা গ্রামের অটোরিকশা চালক আলামিন, সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো পরিবারেহস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নির্বাচনি ট্রেন এখন স্টেশনের

মানিকগঞ্জের তিন আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ— সরগরম গ্রামগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে কেন্দ্র করে শেষ

আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা আইনের পক্ষে: চট্টগ্রাম এসপি

পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেছেন,

যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক

সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত ১৫০০ রোহিঙ্গাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

তড়িঘড়ি করে বোয়িং কেনার পেছনে যে যুক্তি দেখালেন বিমান উপদেষ্টা

এলাকার সন্তান পরিচয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: সাখাওয়াত হোসেন

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম

প্রশিক্ষণের ভুয়া সনদ ব্যবহার রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত সংস্কার-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অন্তর্বর্তী সরকারের ‘আমলনামা’ প্রকাশ

জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

মানিকগঞ্জের তিন আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ— সরগরম গ্রামগঞ্জ

বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ফুলকোর্ট সভা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

পাহাড়ের দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারে পৌঁছাল ব্যালট বাক্স