ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৬৫৮ কোটি টাকা

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১২:১৪
আপডেট  : ০৩ আগস্ট ২০২৫, ১২:২৭

সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৬৫৮ কোটি টাকা।

রোববার (৩ আগস্ট) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় (সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯৪ পয়েন্ট বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ

ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৪ দশমিক ২১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৭ দশমিক ৬২ পয়েন্টে ও ১ হাজার ১৯৩ দশমিক ২০ পয়েন্টে।

আর ডিএস-৩০ সূচক ৩৭ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫১ দশমিক ৪১ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫০টির কোম্পানির শেয়ারের, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি। এ ছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৫৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৩৮ দশমিক ৪১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৫২ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৪৪০ দশমিক ৭৯ পয়েন্টে ও ৯ হাজার ৪৭৭ দশমিক ৯৮ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ২৩ দশমিক ৫৬ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২২৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২০৯ দশমিক ৫৮ পয়েন্টে ও ১৩ হাজার ৭০৭ দশমিক ২৭ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ১৩ দশমিক ৮৩ পয়েন্ট। সূচক অবস্থান করছে ৯৬২ দশমিক ০২ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ৬ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার টাকার।

লেনদেন হওয়া ১৫২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১ টি কোম্পানি শেয়ারের, কমেছে ২৯টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু