ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুলাই অভ্যুত্থানের এক বছরেও হয়নি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা!

আমার বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৫, ১০:৪৫

দেশের ইতিহাসে স্মরণকালের অন্যতম বড় গণআন্দোলন হিসেবে বিবেচিত জুলাই অভ্যুত্থানের এক বছর পার হলেও এখনো হয়নি শহীদদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা। যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতনের ইতিহাস রচিত হয়েছিল, সেই শহীদদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করার ক্ষেত্রে দেখা দিয়েছে বড় ধরনের গাফিলতি।

নানা ঘটা করে শহীদদের স্মরণ করা হলেও বাস্তবে তাদের তালিকা প্রণয়ন, পরিচয় শনাক্ত, কবর সংরক্ষণ বা আর্থিক সহায়তা—কোনো দিকেই দেখা যাচ্ছে না পর্যাপ্ত ও কার্যকর অগ্রগতি। সরকার এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্যেও রয়েছে বিস্তর গরমিল।

শুরুতে শহীদদের নির্ভুল তালিকা তৈরির ঘোষণা আসলেও তা কার্যত থেমে গেছে। সরকার ঘোষিত তালিকায় এখন পর্যন্ত ৮৪৪ জনকে শহীদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট বলছে, নিহতের সংখ্যা ১ হাজার ৪০০। যার মধ্যে ১১৮ জন শিশু। অন্যদিকে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী শহীদ ৮২০ জন এবং আহত ১১ হাজার ৮৫০ জন। ফলে সংখ্যাগত এই পার্থক্য ইতিহাসকে বিভ্রান্ত করছে।

অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে ১১৪ জন শহীদকে গণকবরে দাফন করা হলেও, আজও তাদের কারও পরিচয় নিশ্চিত করা যায়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ শনাক্ত করার কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে ৬টি বেওয়ারিশ লাশ। ২০২৫ সালের ১০ জানুয়ারি মর্গ কর্তৃপক্ষ এসব লাশের তথ্য প্রকাশ করে। পাঁচজন পুরুষ এবং একজন নারী শহীদের মৃতদেহের ময়নাতদন্তে উঠে আসে—পাঁচজনের মৃত্যু আঘাতজনিত, এবং একজনের মৃত্যুর কারণ ‘উচ্চ স্থান থেকে পতন’। এরপর সাত মাস পেরিয়ে গেলেও ডিএনএ পরীক্ষার মাধ্যমে এসব লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি।

শহীদ মো. নাঈমের বাবা কামরুল ইসলাম জানান, তার ছেলের কবর পর্যন্ত এখনো ভালোভাবে বাঁধাই করা হয়নি। সরকারের পক্ষ থেকে নানাভাবে সহায়তার প্রতিশ্রুতি এলেও, তা পেতে পরিবারগুলোকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ‘সমাবেশে গেলে অনেক কথা বলা হয়, কিন্তু পরে আর খোঁজ রাখে না কেউ,’ বলেন তিনি।

অভিযোগ রয়েছে, শহীদ পরিবারগুলোর অনেকেই এখনো মানবেতর জীবনযাপন করছেন। অনেক শহীদের স্ত্রী সন্তানদের খাবার জোগাড় করতে গৃহকর্মীর কাজ করছেন। শহীদ পরিবারের সদস্যদের ভাষ্য, প্রতিশ্রুতি অনেক দেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন নেই বললেই চলে।

সরকার বলছে, যাদের শহীদ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা, প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা, এবং ১ হাজার ৩৫৫ বর্গফুট ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এসব সুবিধা কতজন পাচ্ছেন বা কীভাবে তা বাস্তবায়িত হচ্ছে, সে বিষয়ে নেই স্বচ্ছ কোনো তথ্য।

সংশ্লিষ্টরা বলছেন, শহীদদের নিয়ে কাজ যেন কেবল ‘ফাইল ও ভাষণের মধ্যেই’ সীমাবদ্ধ। একবছরেও তাদের তালিকা চূড়ান্ত না হওয়া এবং লাশ শনাক্ত না করার ঘটনায় প্রশ্ন উঠেছে রাষ্ট্রের সদিচ্ছা নিয়েই।

বিশেষজ্ঞদের মতে, এই অবহেলা বাংলাদেশের ইতিহাসে এক দুঃখজনক পুনরাবৃত্তি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা নিয়েও আজ পর্যন্ত রয়েছে জটিলতা ও বিভ্রান্তি। তখনও শহীদদের সংখ্যা নিয়ে সরকার নির্ভুল তালিকা করতে ব্যর্থ হয়েছিল। এবার জুলাই আন্দোলনের শহীদদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই একই উদাসীনতা।

একইসঙ্গে রাজনীতির মাঠে এখনো চলছে ভোটকেন্দ্রিক প্রতিশ্রুতির প্রদর্শনী। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক দলগুলো শহীদদের রক্তের মূল্য না বুঝেই তা ব্যবহার করছে মিডিয়া কাভারেজ ও জনমত তৈরির জন্য। তারা বলেন, মিডিয়া গেলে শহীদরাও হারিয়ে যান।

২০২৪ সালের অভ্যুত্থানে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতা একাত্ম হয়ে রাস্তায় নেমেছিল। কোটা সংস্কার দিয়ে শুরু হওয়া আন্দোলন পরিণত হয় ফ্যাসিবাদবিরোধী গণজাগরণে। কিন্তু সে সময় নির্বিচারে গুলি চালিয়ে, লাঠিচার্জ করে, গ্রেনেড ব্যবহার করে কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়।

আমার বার্তা/জেএইচ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু