ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশিদের জন্য খুলল উজবেকিস্তানের ই-ভিসা

রানা এস এম সোহেল:
০৪ আগস্ট ২০২৫, ১৫:১৯

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২ আগস্ট থেকে আবার চালু হয়েছে বাংলাদেশিদের জন্য উজবেকিস্তানের ই-ভিসা। উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর বরাতে এ খবর নিশ্চিত হয়েছে আমার বার্তা।

জানা যায় গত বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশিদের জন‍্য ই-ভিসা প্রদান হঠাৎ করেই স্থগিত করা হয় । সেই থেকে এক বছর অন‍্য আরো কিছু সংখ্যক দেশের মতো ভিসা সুবিধা বন্ধ ছিল ।

উজবেকিস্তান মধ্য এশীয়ায় অবস্থিত চমৎকার একটি দেশ । যার অত‍্যন্ত সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে । বিশ্ব জুড়ে উজবেক পোলাভ (পোলাও) এর স্বাদ ও ব‍্যতিক্রমী রেসিপির জন্য এর ব্যাপক পরিচিতি রয়েছে ।এটি সাধারণত ভাত, মাংস, গাজর এবং পেঁয়াজ দিয়ে তৈরি একটি প্রধান খাবার, যদিও এটি ১৯৩০ এর দশক পর্যন্ত সাধারণ মানুষের জন্য সহজলভ্য ছিল না। এই ডিশের অনেক আঞ্চলিক বৈচিত্র্য রয়েছে। প্রায়শই ভেড়ার লেজের কাছে পাওয়া চর্বি, কুর্দিউক এবং ঘোড়ার মাংস ব্যবহার করা হয়।

গ্রীন টি হল নেশনাল হট বেভারেজ যা সারাদিন ধরে খাওয়া হয় । টি স্টল গুলি ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। রাজধানী তাশখন্দে ব্ল‍্যাক টি খুবই জনপ্রিয়। তবে প্রতিদিন দুধ বা চিনি ছাড়াই গ্রীন এবং ব্ল‍্যাক উভয় চা ই পান করা হয়। চা সবসময় খাবারের সাথে থাকে, তবে এটি আতিথেয়তার একটি পানীয় যা স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি অতিথিকে দেওয়া হয় ।

ই-ভিসা চালু হওয়াতে ভ্রমণ পিপাসু বাংলাদেশি পর্যটকগণ খুব খুশি। এ বিষয়ে বাপ্পী, যিনি নিয়মিত ভ্রমন করেন , জানান, উজবেকিস্তান ভ্রমণের জন‍্য দারুন একটি দেশ। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যাওয়ার জন‍্য।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু