ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাসুদরা কখনো ভালো হয় না: তমা মির্জা

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১৭:৫৭

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভালো কাজের স্বীকৃতি দেরিতে পেলেও এর জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।

সংবাদ সম্মেলনে তমা বলেন, ভালো কাজের স্বীকৃতি আসে সেটা অনেকে অনেক আগে পেয়ে যায়, অনেকের অনেক সময় লাগে। এটাকে আমি আগে পাওয়া বলবো বা অনেক সময় পরে পেলাম কিন্তু যেটা পেয়েছি সেটার জন্য আলহামদুল্লিলাহ্। আমার জন্য সবাই দোয়া করবেন। খুবই তাড়াতাড়ি অফিশিয়ালি এটার ঘোষণা আসবে আমার পরবর্তী ছবি কোনটা আসবে।

তিনি আরও যোগ করেন, দেরিতে হলেও তার পরবর্তী সিনেমাটি ভালো হবে এবং দর্শক পরিবার নিয়ে ছবিটি উপভোগ করতে পারবে। বিয়ে প্রসঙ্গে তিনি জানান, আপাতত তার বিয়ের কোনো পরিকল্পনা নেই। তিনি তার কাজকে গুরুত্ব দিতে চান।

তমার কথায়, বিয়ের এখনো সেরকম পরিকল্পনা নেই। কাজটা করি মন দিয়ে এর মাঝে কোনো কিছুতে ফোকাস দিতে চাই না। ভালো ভালো কাজ করতে চাই। আর জন্ম মৃত্যু বিয়ে তো যখন হওয়ার আল্লাহ ওভাবেই ঠিক করে রাখে। আমি জানি না কখন হবে, যখন হওয়ার তখনই হবে। তাই তাড়াহুড়োর কিছু নেই।

‘সুড়ঙ্গ’ সিনেমার সাফল্যের পর থেকেই এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে নানা জল্পনা চলছে। এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘সুড়ঙ্গ টুর একটা আভাস আমরা পেয়েছি। অবশ্যই আসবে হয়তো তাড়াতাড়ি কিন্তু সেটার সাথে আসলে আমার সম্পৃক্ততা নিয়ে আমার সঙ্গে প্রডাকশন হাউজের বা পরিচালকের বা কারো সাথে ওভাবে কোনো কথা হয়নি। যদি সুড়ঙ্গ টুর সাথে সম্পৃক্ত হই তাহলে সেটা সবাই জানতে পারবে।’

তিনি আরও বলেন, তার অভিনীত চরিত্র ময়না এবং আফরান নিশোর চরিত্র মাসুদ বাস্তবেরই প্রতিচ্ছবি। তার কথাং, আমি তো সব সময় বলি মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। মাসুদ-ময়না আমাদের সমাজের আনাচে-কানাচে আছে এটা থাকে। ময়না যেরকম লোভী ছিল এ রকম লোভী মানুষও আছে মাসুদ যেরকম বোকা ছিল বউকে ভালোবাসতো ভীষণ বিশ্বাস করতো তারপরে ঠগে তারপর সেটার রিভেঞ্জ নেয় এ রকম মানুষও অনেক আছে।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু