ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

গেমের ভেতর আপত্তিকর কনটেন্ট নিয়ে যা বলল মাস্টারকার্ড

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৬:০৫
আপডেট  : ০৪ আগস্ট ২০২৫, ১৬:১২

গেমের ভেতর আপত্তিকর কনটেন্ট থাকায় সম্প্রতি কিছু গেমের বাজারজাতকরণ বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে অনেকেই মনে করছেন, এসব গেম নিষিদ্ধ করার জন্য পেমেন্ট কার্ড কোম্পানিগুলো চাপ প্রয়োগ করেছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কার্ড প্রতিষ্ঠান মাস্টারকার্ড গত শুক্রবার এক বিবৃতি দিয়ে জানায়, “মিডিয়ায় যেভাবে প্রকাশ হয়েছে, বাস্তবতা তেমন নয়। আমরা কোনো গেম মূল্যায়ন করিনি বা কোনো গেম নির্মাতা সাইট বা প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা চাপিয়ে দেইনি।”

তারা আরও জানায়, “আমরা শুধু এটুকু নিশ্চিত করতে বলেছি, যাতে মাস্টারকার্ড ব্যবহার করে অবৈধ লেনদেন না হয়।”

এই ঘটনার সূত্রপাত একটি অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের খোলা চিঠি থেকে। চিঠিটি পাঠানো হয় মাস্টারকার্ড, ভিসা, পেপালসহ অন্যান্য কোম্পানির নির্বাহীদের কাছে। সেখানে বলা হয়, তারা যেন ‘নো মার্সি’-এর মতো গেম বিক্রি বন্ধ করে দেয়। কারণ এসব গেমে ধর্ষণ, অজাচার এবং শিশু নির্যাতনের মতো অপরাধমূলক কনটেন্ট দেখানো হয়।

এর কয়েক সপ্তাহ পর গেমিং প্ল্যাটফর্ম স্টিম জানায়, তারা এমন সব গেম নিষিদ্ধ করবে। যেগুলো তাদের পেমেন্ট নেটওয়ার্ক ও ব্যাংক সহযোগীদের নিয়মের সঙ্গে যায় না। একইসঙ্গে আরেক গেমিং সাইট ইচ.আইও ঘোষণা দেয়, তারা তাদের সার্চ ও ব্রাউজ পেজ থেকে অ্যাডাল্ট কনটেন্ট যুক্ত গেম সরিয়ে দিচ্ছে। একটি পূর্ণাঙ্গ পর্যালোচনার উদ্যোগ নিয়েছে।

মাস্টারকার্ড তাদের অবস্থান পরিষ্কার করলেও স্টিমের মালিকানা প্রতিষ্ঠান ভ্যালভ ভিন্ন কথা বলছে। এক বিবৃতিতে তারা জানায়, “আমরা মাস্টারকার্ডের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করেছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলেনি। তারা পেমেন্ট প্রসেসর ও ব্যাংকগুলোকে নির্দেশ দেয়, সেখান থেকে বিষয়টি আমাদের জানানো হয়।”

ভ্যালভ আরও জানায়, “আমরা ২০১৮ সাল থেকেই চেষ্টা করছি এমন গেম সরবরাহ করতে, যেগুলো আইনত বৈধ। কিন্তু আমাদের এই নীতিমালাও মাস্টারকার্ড-সংযুক্ত ব্যাংক ও পেমেন্ট প্রসেসররা গ্রহণ করেনি।”

তারা এটাও উল্লেখ করে, পেমেন্ট প্রসেসররা ‘মাস্টারকার্ড ব্র্যান্ড ঝুঁকিতে পড়বে’ এমন লেনদেনের কথা উল্লেখ করে গেমগুলো নিষিদ্ধ করতে বলে।

এদিকে, ইচ.আইও জানিয়েছে, তারা এখন কিছু বিনামূল্যের অ্যাডাল্ট গেম পুনরায় তালিকাভুক্ত করছে এবং পেমেন্ট সেবা প্রতিষ্ঠান স্ট্রাইপ এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

স্ট্রাইপ জানায়, “আমরা প্রাপ্তবয়স্ক কনটেন্ট সমর্থন করতে পারি না। কারণ আমাদের ব্যাংকিং পার্টনারদের নীতিমালা এতে বাধা দেয়।”

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু