ই-পেপার সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

​জোরারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ: এজাহারনামীয় প্রধান আসামি গ্রেফতার

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯

​চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ২নং আসামি মোঃ ইমাম হোসেনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গত ১ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে উপজেলার জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি ২০২৬ জামালপুর এলাকায় এক ১৪ বছরের কিশোরীকে অপহরণ করে শাহজাহানের ঘরের পাশে পুকুর পাড় সংলগ্ন একটি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ রোববার ১২:২৫ ঘটিকায় জামালপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি মোঃ ইমাম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বদর আলী বলি বাড়ীর মো: গিয়াস উদ্দিনের ছেলে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, "ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের ধরতে তৎপর ছিল। আমরা এজাহারনামীয় একজনকে গ্রেফতার করেছি এবং বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দ্রুততম সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হবে।"

​গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন

নবম পে স্কেলের দাবিতে ধামরাইয়ে কর্মবিরতি

নবম জাতীয় পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং তা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড। সোমবার (০২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি: মামুনুল হক

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্ত্রী-সন্তানসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো: তারেক রহমান

২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে: টিআইবি

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় : মির্জা ফখরুল

নবম পে স্কেলের দাবিতে ধামরাইয়ে কর্মবিরতি

শেরপুরে জামায়াত নেতা হত্যা: প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন

ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে এখনও আশাবাদী ট্রাম্প

যাত্রাবাড়ীতে তাইম হত্যা: ১১ আসামির চার্জ গঠনে আদেশ ১৭ ফেব্রুয়ারি

​জোরারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ: এজাহারনামীয় প্রধান আসামি গ্রেফতার

হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড

দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন ব্রিগেডিয়ার আযমী

সঠিক সময়ে নামাজ আদায় যে কারণে গুরুত্বপূর্ণ

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

অ্যান্টার্কটিকায় উল্টো বইছে স্রোত, বাড়ছে লবণাক্ততা

অস্থির সোনার বাজারে ফের দরপতন, ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল