ই-পেপার সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি একাত্মতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন ‘সুরাইয়া ভিলা’র সামনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ফাহিম বলেন, ‘পটুয়াখালী-১ আসনের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আমি ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালট পেপারে আমার প্রতীক থাকলেও, পটুয়াখালীর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত কোনো একক নির্বাচনী কৌশল নয়; বরং এটি পটুয়াখালীর মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা ও রাজনৈতিক ঐক্যের বহিঃপ্রকাশ।’

সমঝোতার বিষয়ে তিনি বলেন, ‘এই ঐকমত্যের ফলে পটুয়াখালী-১ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসেবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন। পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরুল হক নুরকে বিএনপি যেভাবে আন্তরিক সহযোগিতা করছে, ঠিক তেমনি পটুয়াখালী-১ আসনেও আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে আমরা আমাদের সব সাংগঠনিক শক্তি নিয়োজিত করব।’

ঘোষণার পর শহিদুল ইসলাম ফাহিমকে শুভেচ্ছা জানিয়ে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করেন বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী।

এসময় জেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

নবম পে স্কেলের দাবিতে ধামরাইয়ে কর্মবিরতি

নবম জাতীয় পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং তা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর

​জোরারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ: এজাহারনামীয় প্রধান আসামি গ্রেফতার

​চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ২নং আসামি মোঃ ইমাম হোসেনকে (২৬) গ্রেফতার

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড। সোমবার (০২

গাজীপুরে নারী হত্যা: ছাত্রদল নেতা গ্রেপ্তার

মহানগরীতে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রানু বেগম ওরফে রানী (৪৫) নামে এক নারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় : মির্জা ফখরুল

নবম পে স্কেলের দাবিতে ধামরাইয়ে কর্মবিরতি

শেরপুরে জামায়াত নেতা হত্যা: প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন

ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে এখনও আশাবাদী ট্রাম্প

যাত্রাবাড়ীতে তাইম হত্যা: ১১ আসামির চার্জ গঠনে আদেশ ১৭ ফেব্রুয়ারি

​জোরারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ: এজাহারনামীয় প্রধান আসামি গ্রেফতার

হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড

দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন ব্রিগেডিয়ার আযমী

সঠিক সময়ে নামাজ আদায় যে কারণে গুরুত্বপূর্ণ

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

অ্যান্টার্কটিকায় উল্টো বইছে স্রোত, বাড়ছে লবণাক্ততা

অস্থির সোনার বাজারে ফের দরপতন, ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

বর্ণাঢ্য আয়োজনে আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ শীর্ষ বীমা কোম্পানি গুলো

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

এপস্টেইন ফাইলসে নাম: লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

বিশ্বকাপে থাকলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান