ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

সঠিক সময়ে নামাজ আদায় যে কারণে গুরুত্বপূর্ণ

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০

নামাজ শুধু ইবাদত নয়, বরং মুমিনের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা ও আত্মশুদ্ধির মূল ভিত্তি। কোরআন ও হাদিসে বারবার নির্ধারিত সময়ে নামাজ আদায়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।

ইসলামী শরিয়তে পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করাকে অপরিহার্য হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআনের সুরা নিসার ১০৩ নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ে বিধিবদ্ধ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও একাধিক হাদিসে সময়মতো নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরেছেন।

নবীজি (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যারা যথাযথভাবে নামাজ আদায় করবে, অবহেলা করবে না, তাদের জন্য জান্নাতের নিশ্চয়তা রয়েছে। আর যারা নামাজে গাফিলতি করবে, তাদের ব্যাপারে আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। তিনি চাইলে শাস্তি দেবেন, চাইলে ক্ষমা করবেন।

একবার রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের উদ্দেশে পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ দিয়ে বলেন, ধরো তোমাদের বাড়ির সামনে একটি নির্মল পানির নদী বইছে, যেখানে তোমরা দিনে পাঁচবার গোসল করছো। এতে কি শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবিরা বললেন, না। তখন নবীজি বলেন, ঠিক তেমনভাবেই পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের গুনাহ দূর করে দেয়।

আরেক হাদিসে তিনি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ গুনাহ মোচনের মাধ্যম, যা বড় গুনাহ থেকেও মানুষকে বিরত রাখে। তিনি আরও বলেন, মুনাফিকদের সঙ্গে মুমিনদের পার্থক্য বোঝা যায় ফজর ও এশার নামাজে উপস্থিতির মাধ্যমে, কারণ এই দুই নামাজ তারা সাধারণত ছেড়ে দেয়।

নামাজের মর্যাদা বোঝাতে এক হাদিসে এসেছে, আল্লাহর কাছে যদি নামাজের চেয়েও প্রিয় কিছু থাকত, তবে তা ফেরেশতাদের ইবাদতের অংশ হতো। কিন্তু বাস্তবে দেখা যায়, ফেরেশতারা নামাজের বিভিন্ন অংশে রুকু, সিজদা, কিয়াম ও বসায় বিভক্ত হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন।

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি উত্তমভাবে অজু করে নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তবে পথেই সে নামাজের সওয়াব পেতে থাকে। তার প্রতিটি দুই কদমে একটি নেকি লেখা হয় এবং একটি গুনাহ মুছে দেওয়া হয়। এ কারণেই মসজিদে দূর থেকে আগত ব্যক্তির সওয়াব বেশি হয়।

হাদিসে বলা হয়েছে, কেয়ামতের দিন মানুষের আমলনামা যাচাইয়ের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ সঠিক হলে অন্যান্য আমলও গ্রহণযোগ্য হবে, আর নামাজে ঘাটতি থাকলে বাকি আমলও প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা থাকবে।

নামাজ আদায়কারী একজন ব্যবসায়ীর মতো, যে পুঁজি উদ্ধার না করা পর্যন্ত লাভের আশা করতে পারে না। অর্থাৎ ফরজ নামাজ আদায় না করে নফল ইবাদতে পূর্ণ সওয়াব পাওয়া যায় না।

হাদিসে আরও এসেছে, যে ব্যক্তি যথাসময়ে নামাজ আদায় করে, সঠিকভাবে অজু করে, খুশু-খুজুর সঙ্গে রুকু ও সিজদা সম্পন্ন করে, তার নামাজ উজ্জ্বল আলো হয়ে উঠে বলে, আল্লাহ তোমার যত্ন নিন, যেমন তুমি আমার যত্ন নিয়েছ। আর যে ব্যক্তি অবহেলা করে নামাজ আদায় করে, তার নামাজ অন্ধকার হয়ে ফিরে আসে এবং তাকে ভর্ৎসনা করে।

জামাতে নামাজের ফজিলত

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একাকী নামাজের তুলনায় জামাতে নামাজের সওয়াব ২৭ গুণ বেশি। আরেক হাদিসে এসেছে, এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধরাত ইবাদতের সওয়াব পাওয়া যায়, আর ফজরের নামাজ জামাতে আদায় করলে পুরো রাত ইবাদতের মর্যাদা লাভ হয়।

নির্ধারিত সময়ে ও জামাতে নামাজ আদায় মুমিনের ঈমানকে শক্তিশালী করে এবং তার ব্যক্তি ও সামাজিক জীবনকে শুদ্ধতার পথে পরিচালিত করে।

আমার বার্তা/জেএইচ

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের দলীয় সংসদ সদস্য শাহজাহান

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এটি এমন এক মাস যা আমাদের নতুন

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

পবিত্র রমজান মাসের শেষ দশকের অন্যতম প্রধান ইবাদত হলো ইতেকাফ। মহান আল্লাহর সান্নিধ্য লাভ এবং

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

  ইসলামের ইতিহাসের প্রথম এবং মোড় ঘুড়ানো যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই যুদ্ধ মুসলমানদের জন্য বেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ