ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

বিএনসিসির ক্যাডেটদের নির্বাচন দায়িত্বে না রাখার দাবি বিএনপির

‌‌আমার বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২১

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটদের সংসদ নির্বাচনের মতো রাজনৈতিক জটিল প্রক্রিয়ায় যুক্ত না করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, বিএনসিসির ক্যাডেটরা তরুণ ও ছাত্র। তাদের নির্বাচনের কার্যক্রমে যুক্ত করলে তাদের প্রতিষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। এজন্য আমরা চাই নির্বাচনের মতো রাজনৈতিক জটিল প্রক্রিয়ায় যেন তাদের যুক্ত না করা হয়। আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী বলতে আইনে যাদের নাম আছে তারা যাতে নির্বাচনের কাজে নিয়োজিত থাকে।

এর আগে গত ২৮ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি কাজে সহযোগিতার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাইসহ সাতটি নির্দেশনা মেনে বিএনসিসি ক্যাডেট মোতায়েন করতে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

যে সাত নির্দেশনা মেনে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের কথা বলা হয়েছে সেগুলো হলো-

(ক) রেজিমেন্ট কমান্ডারগণ রিটার্নিং অফিসার এর সাথে সমন্বয়ের মাধ্যমে মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করে তদানুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ক্যাডেট মোতায়েন করবে।

(খ) নির্বাচনি দায়িত্বপ্রদানের পূর্বে বিএনসিসি ক্যাডেটদের দক্ষতা, নিরপেক্ষতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে মোতায়েন করতে হবে।

(গ) বিএনসিসি ক্যাডেট মোতায়েনের ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকা, জেলা সদর, উপজেলা সদরকে প্রাধান্য দিতে হবে। তবে মেট্রোপলিটন এলাকার বাইরে মোতায়েনের ক্ষেত্রে যতদূর সম্ভব নিজ উপজেলা পরিহার করতে হবে।

(ঘ) প্রত্যেক রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১০ জন করে এবং ভোটকেন্দ্রে অন্যূন ০২ (দুই) জন করে বিএনসিসি ক্যাডেট মোতায়েন করতে হবে। তবে স্থানীয় চাহিদার প্রেক্ষিতে মোতায়েনকৃত ক্যাডেটদের সংখ্যা পরিবর্তন করা যাবে।

(ঙ) রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোতায়েনকৃত ক্যাডেটগণ ভোটগ্রহণের পূর্বের দিন হতে ফলাফল ঘোষণা পর্যন্ত এবং ভোটকেন্দ্রে মোতায়েনকৃত ক্যাডেটগণ ভোটগ্রহণের পূর্বের দিন হতে প্রিজাইডিং অফিসারগণ কর্তৃক কেন্দ্রভিত্তিক ফলাফল বিবরণী সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

(চ) মোতায়েনকৃত ক্যাডেটগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী কোন রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং গণভোটের পক্ষে বা বিপক্ষে কোন প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। একইসাথে ভোটারগণকে কোন দল/ব্যক্তি/মতের পক্ষে বা বিপক্ষে ভোট প্রদানে প্রভাবিত করতে পারবে না।

(ছ) ক্যাডেটদের নির্বাচনি দায়িত্বপালনের নিমিও নিয়োগ প্রদানের পূর্বে প্রশিক্ষণের প্রয়োজন হবে। এক্ষেত্রে রেজিমেন্ট কমান্ডারগণ রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারগণের সাথে সমন্বয় করে প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুত করবেন এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করবেন।

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত কর্মী সাওদা

যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: জামায়াত আমির

গণভোটের গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে শিক্ষিকা হত্যা: মৌন মিছিলে ন্যায়বিচারের দাবি ও শিক্ষক শিক্ষার্থীদের শোক

সড়ক দুর্ঘটনায় ডিআইইউ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার: ডা. জাহেদ

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

ঢাকার ৬ মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হবে শিরীন শারমিনকে: ডিএমপি

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা 

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

জামায়াত কর্মী সুমির গ্রেপ্তার নব্য ফ্যাসিবাদের বার্তা: শফিকুর রহমান