ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

নবীনগরে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি নিয়ে সমালোচনার ঝড়

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৬, ১৫:০৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিজারের পর প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি নিয়ে জনমনে ও সচেতন নাগরিক মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। প্রসূতির মৃত্যুর ঘটনায় রবিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা আহমেদ প্রাইভেট হাসপাতালে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন।

ঘটনা টি দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়। সবচেয়ে বেশি সমালোচনা শুরু হয়, ডা. সৈয়দ দেলোয়ার হোসেন কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন নিয়ে। সচেতন মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠে, নাম প্রকাশ না করার শর্তে অনেক ই জানান, তদন্ত কমিটির প্রধান যাকে দেওয়া হয়েছে ডা. দেলোয়ার হোসেন তিনি আহমেদ হাসপাতালের নিয়মিত ডাক্তার হিসেবে কাজ করেন, তিনি এই হাসপাতালে সিজার করার সময় ঘটেছে বহু ঘটনা, যা পরে অর্থ দিয়ে দামাচাপা দিয়েছেন, অনেক কে বলতে শুনা গেছে তিনি আহমেদ হাসপাতালের খুবই আস্হাশীল একজন ডাক্তার, এমন একজন ডা. কে তদন্ত কমিটির প্রধান দেওয়ায় সচেতন মহল মনে করছেন সঠিক তদন্ত হবে না তা দায় সারা তদন্ত হবে।

আহমেদ হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনা ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন এর বিষয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন জেলা ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সভায় রবিবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়,

এ সময় তিনি আরো জানান, সভায় নবীনগর সরকারি হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনি কনসালট্যান্ট) ডা. দেলোয়ার হোসেনকে প্রধান করে মেডিকেল অফিসার ডা. আশফিক ও ডা. পারভীন নাহারের নাম প্রস্তাব করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটি কে দ্রুত সময়ের মধ্যে ঘটনাটি খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে, প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট হাসপাতালের স্থাপনের বৈধতা, চিকিৎসা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার, রাতে সিজারের পর আহমেদ হাসপাতালে প্রসূতি নারীর মৃত্যু হলে রবিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা আহমেদ প্রাইভেট হাসপাতালে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

সরাইলে জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইট ভাটার জন্য অবাধে ফসলি জমির মাটি কাটা

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রকাশ্য দিবালোকে ৫ রাউন্ড গুলির শব্দ। এ ঘটনায় দুইজন হতাহত এবং নেপথ্যে

রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন শিশুর

ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস পালিত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন

চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব: ইসরাফিল খসরু

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখল

সরাইলে জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, ইবিতে তদন্তে কমিটি

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

রোহিঙ্গা সংকট- ইরান যুদ্ধ ও মানবিক সহায়তায় প্রভাব

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ

জ্বালানি রূপান্তরে বাস্তবমুখী জ্ঞান অর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর

কঠোর নিয়ম বাতিলের দাবিতে শাহবাগে এসএসসি পরীক্ষার্থীদের জমায়েতের চেষ্টা

রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দ

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ করা হবে

এগিয়ে আনা হয়েছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি, শুরু ২০ এপ্রিল

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারের জন্য বদলি

সায়েদাবাদে ৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী