ই-পেপার সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯

নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঈদুল ফিতরকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে খাদ্যদ্রব্য মজুত করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট বেইস চট্টগ্রাম, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দরের সমন্বয়ে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রবিবার সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত মোট ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট প্রতিরোধ ও মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে কোস্ট গার্ড কর্তৃক চট্টগ্রাম বন্দরসহ বহিঃনোঙ্গরের সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার অধিক কোনো লাইটার, কোস্টার, অয়েল ট্যাংকারসহ খাদ্যদ্রব্য ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়া, ভোজ্য তেলবাহী জাহাজসমূহকে দ্রুত নিজ নিজ গন্তব্যে প্রেরণ নিশ্চিত করা এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী

গাজীপুরে নারী হত্যা: ছাত্রদল নেতা গ্রেপ্তার

মহানগরীতে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রানু বেগম ওরফে রানী (৪৫) নামে এক নারী

অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করলেন সেনাপ্রধান

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় ১৭৩ একর জমির মধ্যে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে নামাজ আদায় যে কারণে গুরুত্বপূর্ণ

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

অ্যান্টার্কটিকায় উল্টো বইছে স্রোত, বাড়ছে লবণাক্ততা

অস্থির সোনার বাজারে ফের দরপতন, ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

বর্ণাঢ্য আয়োজনে আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ শীর্ষ বীমা কোম্পানি গুলো

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

এপস্টেইন ফাইলসে নাম: লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

বিশ্বকাপে থাকলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

০২ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

গাজীপুরে নারী হত্যা: ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্বাধীনতাই যারা বিশ্বাস করে না, তারাই এখন ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন

প্রতারকচক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান

যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে: মির্জা আব্বাস

বাইরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা চলছে: জিএম কাদের

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

বিসিবির নতুন টুর্নামেন্টের দল ঘোষণা, দেখে নিন কে কোন দলে