ই-পেপার সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

সুন্দরগঞ্জে যৌথবাহিনীর নিয়মিত অভিযান ২০টির বেশি মামলা ও লক্ষাধিক টাকা জরিমানা 

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৪

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী গত কয়েক দিনে কঠোর অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন আটক করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাইবান্ধা–সুন্দরগঞ্জ সড়কের চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয়।

সুন্দরগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রায় ২০০টি যানবাহন আটক করা হয় এবং ২০টির বেশি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ছাড়া আনুমানিক লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়।

গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থান পরিবর্তন করে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে নৌপথেও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। নৌপথে অভিযান পরিচালনার পাশাপাশি সেনাসদস্যরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গম এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এর ফলে জনগণের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে এবং অবৈধ যানবাহনের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টঙ্গীতে রিভলবারসহ যুবক গ্রেপ্তার টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে একটি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত

নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মঞ্জুর সাক্ষাৎ

  ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সাথে সাক্ষাৎ করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন

নবম পে স্কেলের দাবিতে ধামরাইয়ে কর্মবিরতি

নবম জাতীয় পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং তা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো: মির্জা আব্বাস

টঙ্গীতে রিভলবারসহ যুবক গ্রেপ্তার টঙ্গী

সুন্দরগঞ্জে যৌথবাহিনীর নিয়মিত অভিযান ২০টির বেশি মামলা ও লক্ষাধিক টাকা জরিমানা 

নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মঞ্জুর সাক্ষাৎ

রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

ফেবারঅ্যাবল না হলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে না: নৌ উপদেষ্টা

রোজায় গরুর মাংস ৬৫০ ও ৮০ টাকায় দুধ বিক্রি করবে সরকার

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে ১৩৫৬ টাকা

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই: শফিকুর রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই

রোজায় গরুর মাংস ৬৫০ ও ৮০ টাকায় দুধ বিক্রি করবে সরকার

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের

পাকিস্তানের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে

নির্বাচন ঘিরে ডিএমপির ৩টি হটলাইন চালু, অভিযোগ জানাতে অনুরোধ

বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

কোরআন তিলাওয়াত

নির্বাচনের পরিবেশ নষ্ট করতে জামায়াত নানামুখী ষড়যন্ত্র করছে: আমিনুল হক

ঢাকা-১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের ইতিবাচক সাড়া

৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের