ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ১১১৫০ আসন, ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১৭:৫০

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১১ হাজার ১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে রাজধানীর সরকারি সাত কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু হচ্ছে ৩ আগস্ট রাত থেকেই। অনলাইনে আবেদন করা যাবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর আবেদন বাতিল ও তথ্য–ছবি সংশোধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ আগস্ট।

জানা গেছে, ইডেন ও বদরুন্নেসায় শুধু ছাত্রী, আর ঢাকা কলেজে শুধু ছাত্র ভর্তির সুযোগ পাবে। বাকি চার কলেজে ছাত্রী–ছাত্র উভয়েই ভর্তি হতে পারবেন। ইতিমধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে প্রাথমিক আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে না; আগের আবেদনই ডিসিইউ আবেদন হিসেবে গণ্য হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২২ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতির ১০০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান- তিন বিষয়ে ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। আর পাস নম্বর ৪০। বাংলা বা ইংরেজি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুকদের ওই বিষয়েই অন্তত ১০ নম্বর পেতে হবে।

আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৩ আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়নসহ মোট চারটি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মোট নম্বর ২৫। আর ১০০টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে ১০০। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ন্যূনতম ৪০ শতাংশ। অর্থাৎ ৪০ নম্বরের কম পেলে কেউ ভর্তি হতে পারবেন না।

এছাড়া বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষাও ওই একইদিন বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন ফি ধরা হয়েছে ৮০০ টাকা। সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা কিংবা ডেবিট-ক্রেডিট কার্ড ও বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। আধা ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর- এসএসসির ১০ নম্বর, এইচএসসি ১০ নম্বর এবং পরীক্ষার ১০০ নম্বর যোগ করে। কলেজ ও বিষয় পছন্দক্রম অনলাইনে দিতে হবে, আর ২০ অক্টোবর বিষয় বরাদ্দ চূড়ান্ত করা হবে। ভর্তি শেষ তারিখ ২৫ অক্টোবর এবং ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর।

একইসঙ্গে কোটায় ভর্তি-ইচ্ছুদের (মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ, ওয়ার্ড এবং হিজড়া) অবশ্যই ভর্তি পরীক্ষায় পাস নম্বর পেতে হবে এবং সাত দিনের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে প্রমাণপত্র জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

আমার বার্তা/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু