ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাশিয়াকে যুদ্ধে অর্থায়ন করছে ভারত, অভিযোগ যুক্তরাষ্ট্রের

আমার বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৫, ১২:৫৫

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে ভারত অর্থায়ন করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ সহযোগী রোববার অভিযোগ করেছেন যে, ভারত মস্কো থেকে তেল কিনে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে কার্যকরভাবে অর্থায়ন করছে। রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র নয়াদিল্লির ওপর চাপ বাড়ানোর পরই এমন অভিযোগ সামনে এলো। খবর রয়টার্সের।

হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী সহযোগী স্টিফেন মিলার বলেছেন, তিনি (ট্রাম্প) যা খুব স্পষ্টভাবে বলেছেন তা হলো রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কিনে এই যুদ্ধে অর্থায়ন চালিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অংশীদার সম্পর্কে মিলারের এমন বক্তব্য ট্রাম্প প্রশাসনের সবচেয়ে তীব্র সমালোচনা।

ফক্স নিউজের ‌সানডে মর্নিং ফিউচারস অনুষ্ঠানে মিলার বলেন, মানুষ জেনে অবাক হবে যে ভারত মূলত রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পৃক্ত। এটি একটি আশ্চর্যজনক তথ্য।

তবে মিলার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন তাদের সম্পর্ক ‌‘অসাধারণ’।

এর আগে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিতে ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প গত মাসে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন যে, রাশিয়ার অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা ভোগ করতে হবে।

শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে, তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। কিন্তু ভারতীয় সূত্রগুলো বলছে, এখনই এ বিষয়ে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ হচ্ছে না।

একটি সূত্র বলছে, এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। এগুলো এমন কিছু না যে চাইলেই তা রাতারাতি বন্ধ করে দেওয়া যাবে। ভারত যে রাশিয়া থেকে তেল কিনছে তার যৌক্তিকতা তুলে ধরে আরেক কর্মকর্তা বলেন, রাশিয়া থেকে ভারতের তেল আমদানির ফলে বৈশ্বিক তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া ঠেকানো সম্ভব হয়েছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পরও বিশ্ববাজারে তেলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

সূত্রটি বলছে, ইরান ও ভেনেজুয়েলার তেলের মতো রাশিয়ার তেলের ওপর সরাসরি নিষেধাজ্ঞা নেই। ইউরোপীয় ইউনিয়ন যে দামের সীমা নির্ধারণ করেছে, ভারত তার চেয়েও কম দামে রাশিয়া থেকে তেল কিনছে।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু