ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

আমার বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৫, ১২:৫৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাবিস্থ মিল্লাত পরিবার’ ব্যানারে এ দাবি জানান তারা।

এসময় শিক্ষার্থীরা ‘ইবিতে ছাত্র মরে, প্রশাসন কি করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ইবিতে হত্যা কেন, ইন্টারিম জবাব চাই’, ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’ বলে নানা স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার বলেন, ‘সাজিদ আবদুল্লাহ তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মেধাবী শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি কোরআনের হাফেজ, সাংস্কৃতিক কর্মী ও জুলাই বিপ্লবের প্রথম সারির যোদ্ধা ছিলেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ১০ দিন পেরিয়ে গেলেও ইবি প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি, এটা প্রশাসনের চরম ব্যর্থতা। সাজিদ কখনো একা কোথাও যেতেন না, অথচ তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমরা দ্রুত বিচার দাবি করছি।’

এসময় রাবিস্থ মিল্লাত পরিবারের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে একজন শিক্ষার্থী হত্যার ১০ দিন পার হলেও ইবি প্রশাসন কোনো অন্তর্বর্তী পদক্ষেপ নিতে পারেনি, এটা অত্যন্ত দুঃখজনক। যদি বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীরা নিরাপদ না থাকে, তবে কোথায় থাকবে? দিনে-দুপুরে হত্যা করা হলেও প্রশাসন শুধু টালবাহানা করছে। আমরা দ্রুত বিচার চাই এবং হত্যার সঙ্গে জড়িত সকলের কঠোর শাস্তি দাবি করছি। তা না হলে সারাদেশের মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।’

স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন বলেন, ‘সাজিদ আবদুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এভাবে প্রাণ না হারায়। প্রশাসন যদি সুষ্ঠু তদন্তে ব্যর্থ হয়, তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।’

গত ১৭ জুলাই ইবির শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রবিবার (৩ আগস্ট) ফরেনসিক প্রতিবেদনে সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার পর পানিতে ফেলে রাখা হয়েছে এমন তথ্য উঠে এসেছে।

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু