ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

আমার বার্তা অনলাইন
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করেন। এসময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’; ‘ভোট স্থগিত মানি না’; ‘প্রশাসনের হঠকারী সিদ্ধান্ত মানি না, মানবো না’—সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ইসলামি ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সংসদের সদস্য প্রার্থী আশিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে আমরা দীর্ঘদিন ধরে এই নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি। এখন প্রশাসন আমাদের নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। এমন হঠকারী সিদ্ধান্ত আমরা মানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভকারীদের দাবি, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সম্মতি ছাড়া ছাত্র সংসদ ও হল সংসদের ভোট স্থগিত করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। দ্রুত মধ্যে নির্বাচন আয়োজনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে আজ সকাল ৮ টা ৩০ মিনিট থেকে জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)

গণতান্ত্রিক রূপান্তরে ধৈর্য ও সহনশীলতার প্রয়োজন: ঢাবি উপাচার্য

‘এমপাওয়ারিং ট্রানজিশন, বিল্ডিং ডেমোক্রেসি’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো গণতন্ত্র বিষয়ে আন্তর্জাতিক আন্তঃবিষয়ক সম্মেলন শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়