ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

ট্রাম্পের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের ঘনিষ্ঠতা: ভূরাজনীতিতে নতুন মোড়

আমার বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৫, ১৩:২৬

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে ব্যক্তিগত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। বিষয়টি নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে।

মাত্র এক মাস আগে ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পর গত ১৮ জুন ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর জুলাইয়ের শেষে ট্রাম্প সরকার ভারতের অর্থনীতিকে ‘মৃত’ আখ্যা দিয়ে ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং পাকিস্তানের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেয় — যা স্পষ্টভাবে পাকিস্তানের কূটনৈতিক জয়ের ইঙ্গিত।

যুক্তরাষ্ট্রের নীতিতে দিক পরিবর্তন

২০১১ সালে পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যা এবং ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক শীতল হয়ে পড়েছিল। কিন্তু এখন বাণিজ্য, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং মধ্যপ্রাচ্য নীতিতে পরামর্শ ভিত্তিক নতুন মিত্রতা গড়ে উঠছে দু’দেশের মধ্যে।

তাছাড়া, পাকিস্তানের কাছে আবারও অস্ত্র বিক্রির চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দক্ষিণ এশীয় দেশটি প্রায় ৮০ শতাংশ অস্ত্রই চীন থেকে আমদানি করে।

সেনাপ্রধানের জনপ্রিয়তা বৃদ্ধি ও রাজনৈতিক গুঞ্জন

পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর অসিম মুনিরের জনপ্রিয়তা হঠাৎ বেড়েছে।

সেনাবাহিনীর সমর্থনে গঠিত বেসামরিক সরকার পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা সংবিধান পরিবর্তনের পথ খুলে দিয়েছে। ফলে গুঞ্জন উঠেছে, অসিম মুনির প্রেসিডেন্ট পদে আসীন হতে পারেন, যা হবে পাকিস্তানের ইতিহাসে চতুর্থ সামরিক শাসনের সূচনা।

তবে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একে ‘সম্পূর্ণ অমূলক’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সেনাপ্রধান কট্টর আদর্শবাদী নন, বরং বাস্তববাদী এবং পশ্চিমা বিশ্বের নীতিমালায় অভিজ্ঞ।

ধার্মিক ও কৌশলী

ইমামের সন্তান অসিম মুনির মাদরাসায় পড়াশোনা করেছেন এবং পুরো কোরআন হিফজ করেছেন, যা তাকে তার পূর্বসূরিদের থেকে আলাদা করে তোলে। তবে সেনাবাহিনীর ভেতরে তিনি প্রায়ই ধর্ম ব্যবসায়ীদের সমালোচনা করেন।

তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় আবেগ প্রয়োগ করেন না। বরং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আধুনিকায়ন কর্মসূচি তার অনুপ্রেরণা।

ভারত ও কাশ্মীর বিষয়ে কঠোর মনোভাব

গত ১৬ এপ্রিল এক বক্তৃতায় তিনি কাশ্মীরকে পাকিস্তানের ‘ঘাড়ের শিরা’ বলে উল্লেখ করেন। ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ছয় দিন আগে এই বক্তব্য দেন পাকিস্তানে সেনাপ্রধান। পাকিস্তান ওই হামলার দায় অস্বীকার করলেও এটি সেনাপ্রধানের আদর্শিক অবস্থান ও সংকল্প প্রকাশ করে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্প-ঘনিষ্ঠতা ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপ

ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা অসিম মুনিরকে একটি ভবিষ্যৎ কৌশলগত অবস্থানে নিয়ে গেছে। ট্রাম্পের আশপাশের বিনিয়োগকারী মহল পাকিস্তানের ক্রিপ্টোকারেন্সি ও খনিজ খাতে আগ্রহী হয়ে উঠেছে।

একইসঙ্গে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের দূরল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সমালোচনা কমিয়ে এনেছে, সহায়তা কার্যক্রম ফের শুরু করেছে এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে।

তবে এসব অর্জনের বিপরীতে রয়েছে আশঙ্কা ও চ্যালেঞ্জ। পাকিস্তানের দুর্বল বিনিয়োগ পরিবেশ, চীন ও যুক্তরাষ্ট্রের ভারসাম্য রক্ষা এবং ভারতের সঙ্গে সংঘাতের ঝুঁকি – সব মিলিয়ে এটি এক উচ্চ-ঝুঁকিপূর্ণ ‘হাই-ওয়ার অ্যাক্ট’।

৫৭ বছর বয়সী অসিম মুনির বর্তমানে পারভেজ মোশাররফের পর পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাবান সেনাপ্রধান। তিনি প্রেসিডেন্ট পদে আসীন হন বা না হন, বর্তমানে তার নেতৃত্বেই পাকিস্তানের ভূ-রাজনৈতিক কৌশল ও কূটনৈতিক সম্পর্কের দিকনির্দেশনা নির্ধারিত হচ্ছে। তার পছন্দ-অপছন্দ, রাগ বা নমনীয়তা – সবই এখন দক্ষিণ এশিয়ায় যুদ্ধ ও শান্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু