ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রযোজককে অপহরণ করে ২৩ লাখ টাকা নিয়েছেন নায়িকা পূজা!

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ১৭:৫৬

বলিউড ও টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী পূজা ব্যানার্জি এবং তার স্বামী কুণাল বর্মার বিরুদ্ধে বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা প্রযোজক শ্যামসুন্দর দে-কে অপহরণ ও ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ এনেছেন প্রযোজকের স্ত্রী মালবিকা দে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে মালবিকা দে এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনেন। সেখানে তিনি লেখেন, “একটি পরিবারের জীবনে এরকম দুঃস্বপ্ন যেন আর কোনও দিন না নামে—এই আশায়, ভারাক্রান্ত হৃদয়ে শেয়ার করছি এই হৃদয়বিদারক ঘটনার বিবরণ।”

কী অভিযোগ উঠেছে পূজা ও তার স্বামীর বিরুদ্ধে?

পরিচালকের স্ত্রীর ফেসবুক পোস্ট অনুযায়ী, গত ৩১ মে ২০২৫—গোয়ায় ব্যবসায়িক সফরে থাকা অবস্থায় অভিনেত্রী পূজা ব্যানার্জি, তার স্বামী কুণাল বর্মা এবং তাঁদের বন্ধু পীযূষ কোঠারির বিরুদ্ধে প্রযোজক শ্যামসুন্দর দে-কে অপহরণ ও ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, শ্যামসুন্দর দে ভাড়া গাড়িতে যাওয়ার সময় আচমকাই পূজা ও তার সহযোগীরা গাড়ি থামিয়ে তাঁকে অপহরণ করেন। এরপর তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং বলা হয়, যদি ৬৪ লাখ টাকা না দেন, তাহলে তাকে মাদক মামলায় ফাঁসানো হবে।

কিভাবে আদায় করা হয় টাকা?

মালবিকার দাবি অনুযায়ী, ভয় দেখিয়ে শ্যামসুন্দর দে-কে তার ফোন ও ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকসেস দিতে বাধ্য করা হয়। সেই চাপে পড়েই প্রযোজক মোট ২৩ লাখ টাকা পরিশোধ করেন। এর মধ্যে কলকাতায় পূজার সহকারী মুনমুনের কাছে নগদ এবং পূজা ও কুণালের ব্যাংক অ্যাকাউন্টে RTGS ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, শ্যামের মোবাইল বাজেয়াপ্ত করে তাকে জোর করে ভিডিও রেকর্ড করানো হয় এবং মিথ্যা কাগজে সই করানো হয় যাতে দেখানো যায়, তিনি স্বেচ্ছায় গোয়ায় রয়েছেন। এমনকি তার ব্যক্তিগত পাসওয়ার্ড হ্যাক করে ভবিষ্যতে ব্ল্যাকমেল করার পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ।

সময়মতো উদ্ধার ও মামলা

গোয়া পুলিশের তৎপরতায়, SP (North Goa)-এর নেতৃত্বে সময়মতো অভিযান চালিয়ে শ্যামসুন্দর দে-কে উদ্ধার করা হয়। ঘটনার পরপরই গোয়া পুলিশের কাছে পূজা, কুণাল ও পীযূষ কোঠারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা: ১২৬(২), ১৩৭(২), ১৪০(২), ৩০৮(২), ১১৫(২), ৩৫১(৩), ৬১(২), ৩(৫)-এর আওতায় এই অভিযোগ দায়ের করা হয়।

মালবিকার ফেসবুক পোস্টে এফআইআর-এর কপি, গোয়া পুলিশের অভিযোগের স্বীকৃতি, উদ্ধারের অনুরোধ সংক্রান্ত ইমেল, হুমকির অডিও ক্লিপ, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট, RTGS ও নগদ লেনদেনের রশিদসহ একাধিক প্রমাণ সংযুক্ত করেছেন।

তবে এই ঘটনায় পূজা ব্যানার্জি বা কুণাল বর্মার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমার বার্তা/এমই

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

মার্কিন পপ সুপারস্টার কেটি পেরির বিরুদ্ধে এবার যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি

আমার কম কাজ করলেও চলে: স্পর্শিয়া

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের

মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই ভক্তদের

মা আনোয়ারার স্বপ্নপূরণে নির্বাচন করার সিদ্ধান্ত চিত্রনায়িকা মুক্তির

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু