ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে চার নতুন মুখ

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ১৮:৫৭

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তাতে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটারকে রাখা হয়েছে।

রোববার ঘোষিত ১৮ জনের স্কোয়াডে চমক হিসেবে দলে এসেছেন পেস অলরাউন্ডার ইশিতা বিজেসুন্দারা, বাঁহাতি স্পিনার সুনাল দিনুশা, অফ স্পিনিং অলরাউন্ডার পবন রত্নায়েকে ও ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। এই চারজনই আছেন অভিষেকের অপেক্ষায়। এছাড়া আসা মিলান রত্নায়েকের অভিজ্ঞতা কেবল ৪ টেস্টের। লাহিরু উদারা খেলেছেন এক টেস্ট।

লঙ্কান স্কোয়াডে অবশ্য অভিজ্ঞতার অভাব নেই। ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে খেলা দলটিতে আছেন দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। বাংলাদেশের বিপক্ষে গলে প্রথম টেস্ট খেলেই অবশ্য অবসরে যাবেন ম্যাথিউস।

লঙ্কানদের স্পিন আক্রমণে আছেন আকিলা ধনঞ্জয়া ও প্রভাত জয়সুরিয়া। অধিনায়ক ধনঞ্জয়াও করতে পারেন অফ স্পিন। এছাড়া কামিন্দু মেন্ডিস দুই হাতেই বল করার সামর্থ্য রাখেন। স্পিন নির্ভর দলটিতে কাসুন রাজিতা আর আসিতা ফার্নেন্দোর উপর থাকছে পেস আক্রমণের ভার।

১৭ জুন গলে শুরু হবে দুই টেস্টের এই সিরিজ। ২৫ জুন কলম্বোতে হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশানকা, ওসাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, প্রাসিন্দু সুরিয়াবান্দারা, সুনাল দিনুশা, পবন রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিতা ফার্নেন্দো, কাসুন রাজিতা, ইসিথা বিজেসুন্দারা।

আমার বার্তা/এমই

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, ইরানের দিকে মার্কিন ‘ডুমসডে প্লেন’

হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

ঢাকার ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১২ দিনে ঢাকার ৩৯১ ফ্লাইট বাতিল

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম