ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

লন্ডনের বৈঠক নিয়ে জামায়াতের মন্তব্যে ক্ষোভ, গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এ্যানি'র

স্টাফ করেসপন্ডেন্ট:
১৫ জুন ২০২৫, ২২:৪৯

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, লন্ডনে অনুষ্ঠিত বৈঠককে 'বিশেষ দলের প্রতি অনুরাগ' আখ্যা দেওয়া শোভনীয় নয়, কারণ জামায়াতের সঙ্গেও অতীতে বহুবার বৈঠক হয়েছে।

রোববার (১৫ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "যখন জামায়াতের আমীর সাহেব বলেন লন্ডনের বৈঠক একটি বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল, এই কথা কি শোভা পায়? কারণ জামায়াতের সঙ্গে কম করে না হলেও দশবার বৈঠক হয়েছে। এককভাবেও অনেক বৈঠক হয়েছে, আবার বাকি রাজনৈতিক দলগুলো নিয়েও বৈঠক হয়েছে। সেখানে তো আমরা কোনো কথা বলিনি।"

মিলাদ মাহফিলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, বেগম জিয়া প্রকৃতপক্ষে অসুস্থ ছিলেন না, বরং 'ফ্যাসিবাদী' সরকারের মিথ্যা মামলায় দীর্ঘ দিন কারাবন্দী থাকার কারণে শ্যাতশ্যাঁতে পরিবেশে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ আছেন বলে জানান এ্যানি।

তিনি আরও বলেন, বেগম জিয়ার পরামর্শ ও উপদেশ গ্রহণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা 'দেশ গড়ার কাজে নেমে পড়েছেন'।

জুলাই আন্দোলন প্রসঙ্গে এ্যানি বলেন, বিএনপি এই আন্দোলনে শুধু শরিকই ছিল না, গত ১৫ বছরে তাদের নেতাকর্মীরা বহু ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট সহ্য করেছেন এবং অনেকে গুম হয়েছেন। অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ায় তারা বাড়িতে থাকতে পারেননি। এত অত্যাচার সহ্য করেও বিএনপি আন্দোলন থেকে সরে যায়নি এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মাঠে ছিল।

তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমান শুধু বিএনপি নেতাকর্মীদেরই একত্রিত করেননি, তিনি দেশের সকল স্তরের মানুষকে এবং সব দলের পক্ষ থেকে কথা বলেছেন।

তিনি আরও যোগ করেন, তারেক রহমান দেশের বাইরে আছেন, এটা নতুন কিছু নয়, তাই দেশের বাইরে একটি বৈঠক হওয়ায় এত কৌশল করে কথা বলার প্রয়োজন নেই। তাদের আন্দোলন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই মিলে এই আন্দোলন করেছেন।

গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি একটি দায়িত্বশীল দল। এর আগেও বিএনপি বহুবার ক্ষমতায় এসেছে। দেশের প্রেক্ষাপটে আমরা তো বলতেই পারি আগামী বাংলাদেশের বিএনপি নেতৃত্ব দেবে। তবে আমরা বলেছি এক ব্যক্তির শাসন ও এক দলীয় শাসন আমরা করতে চাই না।

তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের টার্গেট একটি সুন্দর বাংলাদেশ গড়া। আগামী দিনের নির্বাচন কিভাবে সুষ্ঠ করা যায় সে বিষয়ে আমাদের সবার আলোচনা করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এবং মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবদুর রহিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিকে বর্তমান দুর্যোগে

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির

গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা