ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খোলস পাল্টে যুবদল পরিচয়ে সশস্ত্র মহড়া
নিজস্ব প্রতিবেদক :
১৪ এপ্রিল ২০২৬, ২০:৩৯

রাজনৈতিক পটপরিবর্তন হলেও রাজধানীর মোহাম্মদপুরে থামেনি কিশোর গ্যাং ও সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য। ৫ আগস্টের পর খোলস পাল্টে নতুন পরিচয়ে মাঠে নেমেছে পুরোনো চাঁদাবাজরা। এবার যুবদলের নাম ভাঙিয়ে সোয়েব ইবনে আলম নামে এক ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই ব্যবসায়ী মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ ও এজাহারের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগ ও এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১২ এপ্রিল ২০২৬) ভোররাতে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সোয়েব ইবনে আলম 'মিশন ট্রেডিং লিঃ'-এর চেয়ারম্যান। তিনি জানান, ওই রাতে গ্রাম থেকে আসা অতিথিদের রিসিভ করে বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে ভুক্তভোগী জানান, রাত ৩টা ৪১ মিনিটের দিকে শ্যামলী রিং রোডে ডাচ্-বাংলা ব্যাংকের (৮/১ নম্বর ভবন) সামনে অবস্থান নেয় একদল কিশোর গ্যাং। পরবর্তীতে ভোর ৪টা ৪৬ মিনিটের দিকে তারা সোয়েব ইবনে আলমের ওপর অতর্কিত হামলার চেষ্টা করে। হামলাকারীদের হাতে চাপাতি, ছুরি ও আগ্নেয়াস্ত্র ছিল। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি দ্রুত একটি ভবনের ভেতর আশ্রয় নেন। হামলাকারীরা দীর্ঘক্ষণ বাইরে অবস্থান করলেও, পরে পুলিশের টহল গাড়ি আসতে দেখে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা অভিযোগে ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজম সজিব (৩২) এবং ৩০ নম্বর ওয়ার্ডের সদস্য সামি চৌধুরী জয়সহ (৩০) অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে বিবাদী করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কারণে এলাকার যুবসমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। এসব অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়েই পরিকল্পিতভাবে এই সশস্ত্র হামলার ছক কষা হয়।

এদিকে, স্থানীয়দের অভিযোগ—কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া সামি চৌধুরী জয় এবং আজম সজিব মূলত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সক্রিয় কর্মী। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তারা কৌশল হিসেবে দল পরিবর্তন করে বিএনপিতে অনুপ্রবেশ করেন। বর্তমানে তারা যুবদলের পদবি ও পরিচয় ব্যবহার করে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

কিশোর গ্যাংয়ের এমন লাগামহীন অত্যাচারে চরম অতিষ্ঠ মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, একটুর জন্য প্রাণে বেঁচে ফেরা ব্যবসায়ী সোয়েব ইবনে আলম বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের হুমকিতে রয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত এসব সশস্ত্র সন্ত্রাসী এবং তাদের মদদদাতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

আমার বার্তা/এমই

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

ঢাকার অলিগলি, মহল্লা, আবাসিক এলাকা ও অট্টালিকার নিচতলা সবখানেই চলছে পবিত্র ঈদুল আজহার পশু কোরবানি।

আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা সবাই ছিল

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ঠিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

বরিশালে বাড়ছে এইডস রোগী, আক্রান্তদের বড় অংশ সমকামী

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

এই দিনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জিয়াউর রহমান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

৩০ মে: বেদনাবিধুর বাংলাদেশ

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত