ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

অতিরিক্ত ভাড়া নেওয়ায় প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ১৩:৩৬
আপডেট  : ১৫ জুন ২০২৫, ১৩:৪৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জের অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় কাউন্টারের লোকজনের বিরুদ্ধে এক যাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের নতুন বাসস্ট্যান্ডের বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ওই যাত্রীর নাম মো.আলাউদ্দিন (৩০)। তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরসোনাপুর গ্রামের মাঝি বাড়ির সিরাজ মিয়ার ছেলে এবং নোয়াখালী র্কোটের একজন শিক্ষানবিশ আইনজীবী।

ভুক্তভোগী আলাউদ্দিন অভিযোগ করে জানান, বেলা সোয়া ১১টার দিকে তিনি তার বড় ভাই মহিউদ্দিন বাহার (৪৮), ভাবি তমলিমা খাতুন (৩৮), ভাতিজা সাইফুল ইসলাম (২০), ভিতিজি নুসরাত (৩) ও তাজনাহারকে (৬) নিয়ে চট্রগ্রামে যাওয়ার জন্য বসুরহাট একপ্রেস কাউন্টারে যান। বসুরহাট থেকে চট্রগ্রামে নির্ধারিত ভাড়া ২৫০ টাকা। কাউন্টারের লোকজন ঈদুল আযহার বাহানা দিয়ে যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছিল। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করেন আলাউদ্দিন। এ নিয়ে বসুরহাট এক্সপ্রেসের কাউন্টারে থাকা দুজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এরপর তারা গালাগাল ও মারধর করে। একপর্যায়ে কাউন্টারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এসে আলাউদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।

আলাউদ্দিন বলেন, ‘তারা আমাকে মারধর করে ও আমার ভাইয়ের থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমাদের সঙ্গে থাকা নারী ও শিশুদের হেনেস্থা করে। তাৎক্ষণিক আমরা কোম্পানীগঞ্জ সেনাবহিনীর ক্যাম্পে ও থানায় মৌখিকভাবে অভিযোগ করি। সেনাবাহিনীর ক্যাম্পে গেলে বসুরহাট এক্সপ্রেসের লোকজন সেখানেও আমাদের ওপর হামলার চেষ্টা চালায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা বের হলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে বসুরহাট এক্সপ্রেস বাসের এমডি মাজহারুল হক তৌহিদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো যাত্রীর ওপর হামলা হয়নি। তবে, সামনের সিট নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। এতে কাউন্টারের দুজন ব্যক্তিও আহত হয়। এখন বসুরহাট থেকে ৩০০টাকা করে নেওয়া হচ্ছে। কারণ, চট্রগ্রাম থেকে পুরো বাস খালি আসে।’

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘যাত্রীকে মারধর করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী যাত্রী থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন।’

আমার বার্তা/এল/এমই

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

ভারতের এক নাগরিকের হারানো স্মার্টফোনসহ মোট ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবী ও কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মধুপুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান

ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে: টিআইবি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন পরবর্তী মিয়ানমার : রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত