
তিতাস গ্যাসের গ্রাহকদের জন্য অনলাইনে বিল পরিশোধের সুবিধা চালুর লক্ষ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ) অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
চুক্তি অনুযায়ী, তিতাস গ্যাসের সম্মানিত গ্রাহকরা এখন থেকে অনলাইন পদ্ধতিতে সহজে ও নিরাপদে গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। এতে গ্রাহক সেবা আরও দ্রুত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে তিতাস গ্যাসের কোম্পানি সচিব এবং সিটি ব্যাংকের ডিএমডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
আমার বার্তা/এমই

