ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬, ১২:১৮

দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশনা দেন।

এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তারেক রহমান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তায় এই বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সরকারপ্রধান জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক বাহিনীর বর্তমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী এসব উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন এবং বাহিনীর আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান।

আমার বার্তা /জেএইচ

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা তৈরির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত,

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

প্রবৃদ্ধির গতি কমেছে, মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, ব্যাংক খাতে খেলাপি ঋণ অস্বস্তিকর পর্যায়ে এবং বেসরকারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা তৈরির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

১৭ বছরের বিশৃঙ্খল শাসন একদিনে বদলানো সম্ভব নয়: ফখরুল

আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা