ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

আমার বার্তা অনলাইন:
০৫ মার্চ ২০২৬, ১৪:১৮
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের করেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ মার্চ) গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সকাল ১১টায় প্রতিনিধি দলটি প্রবেশ করে এবং ১১টা ৫০ মিনিটে বেরিয়ে আসে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, এটা তো বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে, বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য আজ এখানে এসেছি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে, কী আলোচনা করেছে সেটা হয়ত সরকার আপনাদেরকে জানিয়েছে এবং তারাও আপনাদেরকে জানাবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকারের নীতিমালার বিষয়গুলো। আপনারা জানেন, আজকের বিশ্বের বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ তথা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, আমাদের সঙ্গে তাদের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আমার বার্তা/এমই

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিকে বর্তমান দুর্যোগে

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির

গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর