ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
৩০ এপ্রিল ২০২৬, ১৫:৪৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার দেড় ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোনে আলোচনা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে, সে সময়েই এ প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন আমাকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছিলেন। পুতিন বলেছিলেন যে তিনি এর সঙ্গে সংশ্লিষ্ট হতে চান এবং যুক্তরাষ্ট্র যেন এই ইউরেনিয়াম পেতে পারে— সেজন্য তিনি সহযোগিতা করতে পারবেন।”

আমি বলেছি, আমি চাই আমাকে সহযোগিতা করার আগে আপনি আপনার যুদ্ধের (ইউক্রেন যুদ্ধ) অবসান ঘটাবেন।”

প্রসঙ্গত, তেহরান ও ওয়াশিংটন মধ্যে উত্তেজনার মূল কারণ ইরানের ইউরেনিয়াম। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ পরিষদ ইন্টান্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি (আইএইএ)-এর তথ্য অনুসারে, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে। এই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ বা পরিশুদ্ধ। বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা হলেই এই ইউরেনিয়াম দিয়ে একের পর এক পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, বোমা তৈরির জন্য পরমাণু প্রকল্পের আড়ালে ইরান তার ইউরেনিয়াম বিশুদ্ধকরণ অব্যাহত রেখেছে— অন্যদিকে ইরান এ অভিযোগ বার বার প্রত্যাখ্যান করে বলেছে— ইরানের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ।

ইরানের এই ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় আছে— তা এখনও রহস্যাবৃত। তবে যুক্তরাষ্ট্র চায় এই পরমাণু তেহরান ওয়াশিংটনকে হস্তান্তর করুক। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যে সামরিক অভিযান শুরু করেছে তার একটি বড় কারণ এই ইউরেনিয়াম হস্তগত করা। - সূত্র : সিএনএন

আমার বার্তা/এমই

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র আরও কিছু দেশকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে।

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

বাংলাদেশ সীমান্ত বরাবর নদী তীরবর্তী অঞ্চলে কুমির ও বিষধর সাপ ছাড়তে চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড টানা ৩০০ দিনেরও বেশি মোতায়েন থাকার পর

পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন

যুক্তরাষ্ট্রের বিতর্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত দ্বীপে নির্মিত এক রহস্যময় স্থাপনায় ইসলামের পবিত্রতম স্থান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম

দেশের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে: সংসদে চিফ হুইপ

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

বকেয়া পাওনা ও ৫ শতাংশ সুবিধা আদায়ে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

এনবিআর ভেঙে দুই বিভাগ: অধ্যাদেশ যাচাইয়ে উপদেষ্টার নেতৃত্বে কমিটি

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে বদলি

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই চমক