ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?

আমার বার্তা অনলাইন
৩০ এপ্রিল ২০২৬, ১৩:৫৬

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড টানা ৩০০ দিনেরও বেশি মোতায়েন থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই রেকর্ড সৃষ্টিকারী অভিযানে জাহাজটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে বন্দি করার মিশনে যুক্ত ছিল।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, আগামী কয়েক দিনের মধ্যে জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য ত্যাগ করবে এবং মে মাসের মাঝামাঝি সময়ে ভার্জিনিয়ায় তার নিজস্ব বন্দরে পৌঁছাবে। দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি প্রকাশ করে।

গত সপ্তাহে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যে পৌঁছানোর ফলে অঞ্চলটিতে এখন তিনটি মার্কিন রণতরী মোতায়েন রয়েছে—যা ২০০৩ সালের পর আর দেখা যায়নি। এছাড়া তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর গত জানুয়ারি থেকে ইউএসএস আব্রাহাম লিংকনও এই অঞ্চলেই অবস্থান করছে।

রেকর্ড গড়া মিশন

চলতি মাসেই ফোর্ড একটি নতুন রেকর্ড গড়েছে। গত জুনে নরফোক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করার পর প্রায় ১০ মাস পার করে এটি ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সময়ের দীর্ঘতম মোতায়েন থাকার রেকর্ড ভেঙেছে।

ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজের তথ্য অনুযায়ী, সমুদ্রে ফোর্ডের ২৯৫তম দিনটি গত ৫০ বছরের মধ্যে যেকোনো রণতরীর দীর্ঘতম অবস্থানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে ২০২০ সালে করোনা মহামারীর সময় আব্রাহাম লিংকন ২৯৪ দিন সমুদ্রে অবস্থান করে এই রেকর্ডের অধিকারী ছিল।

ফোর্ডের এই দীর্ঘকালীন মোতায়েন নিয়ে বেশ কিছু প্রশ্নও উঠেছে। বিশেষ করে দীর্ঘ সময় বাড়ি থেকে দূরে থাকায় সেনাদের ওপর মানসিক চাপ এবং জাহাজের যন্ত্রপাতির ওপর অতিরিক্ত ধকল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে জাহাজে একবার আগুনের ঘটনা ঘটেছিল, যার ফলে দীর্ঘ সময় মেরামতের কাজ করতে হয়েছে।

হাউজ আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে ফোর্ডের এই দীর্ঘ অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, তিনি নৌবাহিনীর সঙ্গ আলোচনা করেছেন এবং কর্মকর্তারা রণতরীর প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণের বিষয়ে কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন।

হেগসেথ বলেন, সাউথকম (ল্যাটিন আমেরিকা) এবং সেন্টকম (মধ্যপ্রাচ্য)—উভয় অঞ্চলেই অনেক সময় জরুরি ভিত্তিতে অতিরিক্ত শক্তির প্রয়োজন পড়েছে। কঠিন সিদ্ধান্ত নিয়ে বারবার এই রণতরীর অবস্থানকাল বাড়ানো হয়েছে।

ফোর্ড তার যাত্রা শুরু করেছিল ভূমধ্যসাগর থেকে। এরপর গত অক্টোবরে প্রজন্মের বৃহত্তম নৌ-তৎপরতার অংশ হিসেবে সেটিকে ক্যারিবীয় সাগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

এই রণতরীটি মাদুরোকে বন্দি করার সামরিক অভিযানে অংশ নিয়েছিল। এরপর ইরানের সঙ্গে উত্তেজনা তুঙ্গে উঠলে এটি যুদ্ধে যোগ দিতে মধ্যপ্রাচ্যের দিকে রওয়ানা হয়।

ফোর্ড ভূমধ্যসাগর থেকে ইরান যুদ্ধের শুরুর দিনগুলোতে অভিযানে অংশ নেয়। এরপর সুয়েজ খাল হয়ে মার্চ মাসের শুরুতে লোহিত সাগরে প্রবেশ করে।

তবে জাহাজের একটি লন্ড্রি রুমে আগুন লাগার কারণে শত শত নাবিকের থাকার জায়গা নষ্ট হয়ে যায় এবং জাহাজটি মেরামতের জন্য ফের ভূমধ্যসাগরে ফিরে যেতে বাধ্য হয়।

উল্লেখ্য, ফোর্ডের এই ২৯৫ দিনের রেকর্ডটি স্নায়ুযুদ্ধের সময়ের রেকর্ডকে এখনো ভাঙতে পারেনি। সেই রেকর্ডটি রয়েছে বর্তমানে অবসরে যাওয়া ইউএসএস মিডওয়ের দখলে। জাহাজটি ১৯৭২-৭৩ সালে টানা ৩৩২ দিন মোতায়েন ছিল।

এই রণতরীর প্রত্যাহারকে অনেকেই সম্ভাব্য উত্তেজনা কমার ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বা স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা এখনোও আসেনি, তবু বড় সামরিক সম্পদ সরিয়ে নেওয়া পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র আরও কিছু দেশকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে।

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

বাংলাদেশ সীমান্ত বরাবর নদী তীরবর্তী অঞ্চলে কুমির ও বিষধর সাপ ছাড়তে চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন

যুক্তরাষ্ট্রের বিতর্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত দ্বীপে নির্মিত এক রহস্যময় স্থাপনায় ইসলামের পবিত্রতম স্থান

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েল

গাজা উপত্যকার দিকে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোকে আটকাতে শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

বকেয়া পাওনা ও ৫ শতাংশ সুবিধা আদায়ে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

এনবিআর ভেঙে দুই বিভাগ: অধ্যাদেশ যাচাইয়ে উপদেষ্টার নেতৃত্বে কমিটি

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে বদলি

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই চমক

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?

বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী  

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক 

চট্টগ্রামে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে: প্রতিমন্ত্রী

জিডিপিতে বিমা খাতের এত কম অবদান গ্রহণযোগ্য নয়: রুমিন ফারহানা

ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী