ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

আমার বার্তা অনলাইন
৩০ এপ্রিল ২০২৬, ১২:১৩

২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাস দেড়েক সময়। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ফুটবল বিশ্বে আলোচনা ফেভারিট দলগুলো নিয়ে। বরাবরের মতো যার কেন্দ্রবিন্দুতে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশেষ করে দলের ডাগআউটে কার্লো আনচেলত্তির উপস্থিতি সেলেসাওদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে সমর্থকদের। সেই পালে হাওয়া দিলেন খোদ ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো।

সম্প্রতি মিডিয়াসেট ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো দাবি করেন, আনচেলত্তির অধীনে ব্রাজিল এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হতে পারে। তার মতে, অনেকেই হয়তো বিশ্বাস করছেন না যে ব্রাজিল এবার বিশ্বকাপ জিততে পারবে, কিন্তু কার্লোসহ ব্রাজিল এক ভিন্ন উচ্চতার দল। আমার কাছে কার্লোসহ ব্রাজিল এক জিনিস, আর কার্লো ছাড়া ব্রাজিল সম্পূর্ণ অন্য কিছু। আমি মনে করি তারা এবার সফল হতে পারে।

ব্রাজিলের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি কোচ স্থায়ীভাবে দায়িত্ব নিয়েছেন, যা নিয়ে আগে থেকেই অনেক কৌতুহল ছিল। আনচেলত্তির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলের ভারসাম্য রক্ষা করা। বর্তমানে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড নিয়ে ফুটবল মহলে নানা সমীকরণ চলছে। দলের প্রাণভোমরা নেইমার ৩৪ বছরে পা দিলেও তার ফিটনেস নিয়ে গুঞ্জন এখনও থামেনি। তবে আনচেলত্তি শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই মাঠে দেখতে চান।

অন্যদিকে রক্ষণভাগের প্রধান স্তম্ভ এডার মিলিতাও চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। চোটে নেই ফরোয়ার্ড রদ্রিগো৷ তরুব ফরোয়ার্ড এস্তেভাওকে নিয়েও আছে শঙ্কা। তবে সব নেতিবাচক আলোচনার আড়ালে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি আক্রমণভাগ। ছন্দে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিকরা।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মহাযজ্ঞে ব্রাজিলের অভিযান শুরু হবে ১৩ জুন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতি এবং ২৪ জুন মায়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের মোকাবিলা করবে তারা। আনচেলত্তির সুনিপুণ কৌশল আর ফুটবলারদের ব্যক্তিগত সামর্থ্যের মেলবন্ধন শেষ পর্যন্ত সেলেসাওদের দীর্ঘ ২৪ বছরের আক্ষেপ মেটাতে পারে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছে ব্রাজিলের ভক্তরা।

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ও মেধাবী ক্রীড়াবিদ বের করতে সরকার নতুন কুঁড়ি স্পোর্টস চালু করছে।

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে আগেই, দেড় মাসেরও কম সময়ের মাঝে গড়াবে খেলা। মেগা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?

বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী  

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক 

চট্টগ্রামে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে: প্রতিমন্ত্রী

জিডিপিতে বিমা খাতের এত কম অবদান গ্রহণযোগ্য নয়: রুমিন ফারহানা

ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

আমাদের অধিকার খর্ব করবেন না, সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

শেয়ারবাজারে লুটপাটের সুযোগ আর হবে না: সংসদে অর্থমন্ত্রী

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী