ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

আমার বার্তা অনলাইন
৩০ এপ্রিল ২০২৬, ১১:০৮

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এই উদ্যোগ নিয়েছে। ছবি দুটি নির্মাণের জন্য আগ্রহী অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এরই মধ্যে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।

প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ডিএফপি কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্র দুটির মধ্যে একটির বিষয়বস্তু হবে লোকগাথা ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ এই চলচ্চিত্রের দৈর্ঘ্য হবে ২৫ থেকে ৩০ মিনিট। সিনেমাটি নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।

অন্য চলচ্চিত্রটির বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী কোনো গল্পের ওপর ভিত্তি করে। ১২ থেকে ১৫ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটির জন্য বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা।

নির্বাচিত প্রতিষ্ঠানকে সিনেমার চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ নির্মাণ সংশ্লিষ্ট সকল কাজ সম্পন্ন করতে হবে। ডিএফপি জানিয়েছে, চলচ্চিত্রগুলো নির্মাণে আধুনিক কারিগরি মান ও সৃজনশীলতার সমন্বয় থাকতে হবে।

এই প্রজেক্টে যুক্ত হতে আগ্রহী প্রতিষ্ঠানের অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দফতরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে হবে।

মেকআপ ছাড়া থাকতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ: ফারিণ

নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। কাজের বাইরে নানা ইস্যুতে সামাজিকমাধ্যমে নিজের মতামত তুলে ধরেন তিনি।

‘মেরিল-প্রথম আলো’ আসরে ভিন্ন লুকে নজর কাড়লেন প্রিয় মনি

সম্প্রতি রাজধানীর এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘মেরিল-প্রথম আলো’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে দীর্ঘদিনের নীরবতা ভেঙে ভিন্ন

ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী  

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক 

চট্টগ্রামে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে: প্রতিমন্ত্রী

জিডিপিতে বিমা খাতের এত কম অবদান গ্রহণযোগ্য নয়: রুমিন ফারহানা

ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

আমাদের অধিকার খর্ব করবেন না, সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

শেয়ারবাজারে লুটপাটের সুযোগ আর হবে না: সংসদে অর্থমন্ত্রী

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামছে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে