ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ১৮:০৫

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

শনিবার (১৪ জুন) সকালে জাফলং পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ঘটনার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। শনিবার দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত আদেশে জাহিদ খানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিক্ষোভে জড়িত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা।

বহিষ্কারের পর নিজের ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানিয়েছেন জাহিদ খান। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ব্যক্তি নয়, দলই বড়। আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো, এমন কিছু লিখবেন না যাতে দলের কোনো ক্ষতি হয় বা আপনাদের সম্মানহানি ঘটে।

উল্লেখ্য, সিলেটে পাথর উত্তোলন সংশ্লিষ্ট কারণে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এর আগেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৪ অক্টোবর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পদ স্থগিত করা হয়। সর্বশেষ গত ৯ জুন পাথর উত্তোলনে জড়িত থাকায় জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে বহিষ্কার করে সংগঠন।

আমার বার্তা/এমই

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সীমনা সড়কের পাশে অবৈধভাবে ফসলি জমি ও বিল বালু দিয়ে ভরাট করার

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বন্ধে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় গ্যাস লাইনের চুলা থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন