ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

আমার বার্তা অনলাইন
১১ মার্চ ২০২৬, ১৮:৩৯

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বন্ধে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) মির্জাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাইমহাটি আদালতপাড়া এলাকায় এই দিনব্যাপী অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মার নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সহযোগিতায় অভিযানের কাজ সম্পন্ন হয়। অভিযানে প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্যের অবৈধ ৩/৪ ইঞ্চি পাইপলাইন অপসারণ করা হয়। এছাড়া ১৫টি বাড়ির মধ্যে দ্বিমুখী চুলায় থাকা ৪০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানের সময় ১ ইঞ্চি ব্যাসের একটি অবৈধ বিতরণ লাইন এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের একটি অবৈধ সরবরাহ লাইনের উৎস স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এক রাইজারও বিচ্ছিন্ন করা হয় এবং সম্পূর্ণ অবৈধ একটি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়েছে। এছাড়া অনুমোদনের বাইরে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের দায়ে এক গ্রাহকের সংযোগও বন্ধ করা হয়। এভাবে মোট বিচ্ছিন্ন হওয়া গ্যাসের লোড প্রায় ৮৪০ ঘনফুট প্রতি ঘণ্টা বলে জানা গেছে।

মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ছয়জনকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা জানিয়েছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ সংযোগ শনাক্ত ও বন্ধ করতে অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। রমজান মাসকে বিবেচনা করে অভিযুক্তদের কারাদণ্ড না দিয়ে শুধুমাত্র জরিমানা আরোপ করা হয়েছে।

অভিযানকালে তিতাস গ্যাস টাঙ্গাইলের ব্যবস্থাপক বিধান চন্দ্র মৈত্র, সহকারী প্রকৌশলী মো. রমজান আলী, মো. কামরুজ্জামান ও মাহাবুবসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সীমনা সড়কের পাশে অবৈধভাবে ফসলি জমি ও বিল বালু দিয়ে ভরাট করার

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় গ্যাস লাইনের চুলা থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদর উপজেলায় আড়াই বছর আগে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক