ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

আমার বার্তা অনলাইন
১১ মার্চ ২০২৬, ১৫:১৪

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার কাচারীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) এর একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়। কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন হিসেবে ফারহানা খন্দকার (৪৫) নামের এক নারীকে আটক করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে একটি শর্টগান, একটি বন্দুকের বাট এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেশিনারিজসহ একটি টুলবক্স উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব। উদ্ধারকৃত সরঞ্জামগুলো অবৈধভাবে সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ফারহানা খন্দকার পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী বলে জানা গেছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া অস্ত্র-সরঞ্জাম পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেশে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় গ্যাস লাইনের চুলা থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদর উপজেলায় আড়াই বছর আগে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে লিয়ান হুয়ান হু নামক আরও একটি ট্যাংকার

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার দীর্ঘ ছুটির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন সেবা থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউট

স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান: চিফ হুইপ

প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

দুদকের মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি