ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

বিশেষ দিনে অপুর ভিডিও প্রকাশের পর বুবলীর পোস্ট

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ১৭:০৬

বিশ্ব বাবা দিবসে শাকিব খানকে পাওয়া গেল চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ফেসবুক পোস্টে। বিশেষ এই দিনে ছেলে আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে বাবা শাকিব খানকে গান শোনাচ্ছেন। মুগ্ধ হয়ে ছেলের গান শুনছেন শাকিব।

সেই ভিডিওটি পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে। বাবা–ছেলে সম্পর্কে কারও নজর না লাগুক।’

অপু বিশ্বাসের পোস্টের ২১ মিনিট পরেই সন্তান ও শাকিব খানসহ ছবি পোস্ট দিলেন বুবলী।

চিত্রনায়িকা শবনম বুবলীর পোস্টে দেখা যায়, শাকিব খানের বেডরুমে বসে কার্টুন দেখছে ছেলে শেহজাদ খান বীর। শাকিবের চোখে ঘুম থাকলেও বাবা-ছেলে খুনসুটিতে মেতে ওঠেন।

বাবা–ছেলের এই ভিডিওটি পোস্ট করে এই নায়িকা স্ট্যাটাসে লিখেছেন, ‘যেমন বাবা তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা সব সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে। বাবা দিবসের শুভেচ্ছা।’

দুটি ভিডিও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। দেখেছেন লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী। তাদের অধিকাংশই বাবা শাকিব খানের প্রশংসা করছেন

প্রসঙ্গত, এবার ইদে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা হলে ঝড় তুলেছে। তারকাসমৃদ্ধ কাস্টিং, গ্ল্যামার ও গল্প মিলিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যেই দেশের অনেক প্রেক্ষাগৃহে ছবিটির শোগুলো হচ্ছে হাউসফুল।

আমার বার্তা/এমই

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

ললিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি: তানজিকা

অভিনেত্রী তানজিকা আমিন। ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই একটু অন্তরালে থাকতে পছন্দ করেন

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য

মেকআপ ছাড়া থাকতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ: ফারিণ

নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান