ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

তরুণ ক্রিকেটার তুলে আনতে টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ: মার্করাম

আমার বার্তা অনলাইন
১৫ জুন ২০২৫, ১৩:৩৮

দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম নায়ক এইডেন মার্করাম। ম্যাচের চতুর্থ ইনিংসে তার ১৩৬ রানের ইনিংসেই শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার আশা। দেশকে ২৭ বছর পর আইসিসি ট্রফি দেওয়ার পর মার্করামের আশা, দক্ষিণ আফ্রিকায় টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে।

টেস্ট বিশ্বকাপ জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মার্করাম বলেন, ‘ক্রিকেটের এই ফরম্যাট বরাবরই আমার সবচেয়ে প্রিয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখন কোন ধরনের ক্রিকেট খেলব, এটা আমাদের হাতে থাকে না। যখন যে ফরম্যাটের ক্রিকেট খেলতে বলা হয়, তখন সেটাই খেলতে হয়। আমার মতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট ক্রিকেটকেই প্রথমে রাখা উচিত। ক্রিকেট দ্রুত এগিয়ে যাচ্ছে জানি। তবু দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটারদের তুলে আনার জন্য টেস্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের হয়ে টেস্ট খেলার লক্ষ্য নিয়েই এগোনো উচিত ওদের।’

মার্করাম আরও বলেন, ‘কে কত দিন খেলবে, সেটা সম্পূর্ণ সংশ্লিষ্ট ক্রিকেটারের ওপর নির্ভর করে। এটা আলাদা বিষয়। টেস্ট খেলাকেই অগ্রাধিকার দেওয়া উচিত সেরা খেলোয়াড়দের। আমি এটাই বিশ্বাস করে এসেছি প্রথম থেকে।’

আইসিসি প্রতিযোগিতার ফাইনালে জিততে পারে না দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর একের পর এক ফাইনালে উঠেও হেরে গিয়েছেন প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে সেঁটে গিয়েছিল ‘চোকার্স’ তকমা। টেস্ট বিশ্বকাপ জয় শাপমুক্তি ঘটিয়েছে। মার্করাম বলেছেন, ‘অতীতে আমাদের যে সব প্রশ্ন করা হয়েছে, আশা করি সব প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। আমার মতে, টেস্ট বিশ্বকাপ ফাইনাল জেতাই সবচেয়ে কঠিন। কারণ, দীর্ঘ দিন ধারাবাহিক ভাবে ভালো ক্রিকেট খেললে তবেই এটা জেতা যায়।’ সরাসরি না বলেও মার্করাম বুঝিয়ে দিয়েছেন, লাল বলের ক্রিকেটেই তারাই এখন সেরা।

ঐতিহাসিক জয়ের মুহূর্তে মাঠে না থাকতে পারার আক্ষেপ রয়েছে মার্করামের। তিনি বলেছেন, ‘থাকতে পারলে ভালোই হতো। কিন্তু আমি তো আমার মতো। আউট হওয়ার পর নিজের ওপর খুব রাগ হচ্ছিল। তবে কিছু স্মৃতি তো থাকবেই।’ নিজের শতরানের ইনিংস নিয়ে বলেছেন, ‘এত মূল্যবান রান কখনও করিনি। বিষয়টা একটু অদ্ভুত। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর সব ঠিকঠাক হল। কিছুটা ভাগ্যও দরকার হয় আসলে। লর্ডস এমন একটা মাঠ, যেখানে সকলে খেলতে চায়। শুধু আমাদের জন্য নয়, দক্ষিণ আফ্রিকার সমর্থকদের জন্যও বিশেষ একটা দিন।’

২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন মার্করাম। প্রতিযোগিতা শুরুর আগে মার্করামকে বলা হয়েছিল, তিনটি শব্দে নিজেকে ব্যাখ্যা করতে। মার্করামের উত্তর ছিল, ‘ইতিবাচক, আত্মবিশ্বাসী এবং দায়িত্ববান।’ সেবারও চ্যাম্পিয়ন হয়েছিলেন মার্করামরা। ১১ বছর পর লর্ডসের ফাইনালেও হুবহু একই মার্করামের দেখা পেয়েছে ক্রিকেট বিশ্ব। এবার ম্যাচের সেরা ক্রিকেটার তিনি।

আমার বার্তা/জেএইচ

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বেশ আলোচনা তুলেই গত মাসে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে শুরুর আগেই পিছিয়ে

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

মিরপুরের উইকেট কেমন হবে—বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলতে থাকে আলাপ-আলোচনা। ব্যাটারদের বধ্যভূমি নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার