ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আদালতের রুল ও ডিসির চিঠি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৪

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়ে জেলা প্রশাসকের চিঠি এবং হাইকোর্টের জারি করা রুল বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘যেহেতু রিটের ব্যাপারটা আছে, অতএব কমিশন এটা রিট এবং ডিসি সাহেবের যে সুপারিশ, এগুলো বিবেচনায় নিয়ে যেটা আইনগতভাবে প্রযোজ্য, সেটাই ব্যবস্থা নেবে। এটা হচ্ছে সচিব হিসেবে আমার কথা। তবে কমিশন এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ইসি সচিবকে চিঠি দিয়ে আসন পুনর্বিবেচনার অনুরোধ জানান।

তিনি উল্লেখ করেন, পুনঃনির্ধারণে ফরিদপুর-৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ এ অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই ভাঙ্গার সাধারণ মানুষ মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ শুরু করে, যা ক্রমান্বয়ে আইনশৃঙ্খলার অবনতির কারণ হয়।

সর্বশেষ ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা ভাঙ্গায় সরকারি দফতর ও গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ করে। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। দাবির পক্ষে কর্মসূচি অব্যাহত থাকায় আসন পুনর্বিন্যাস পুনর্বিবেচনা না হলে আইনশৃঙ্খলার বড় অবনতির আশঙ্কা রয়েছে।

এই অবস্থায় জাতীয় সংসদীয় আসন ২১২ ফরিদপুর- ২ (নগরকান্দা ও সালথা) এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে জাতীয় সংসদীয় আসন ২১৪ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এর মধ্যে পুনরায় অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে তিনি অনুরোধ জানান।

এদিকে ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন এলাকাবাসী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট পিটিশনের শুনানি শেষে রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে, এই প্রজ্ঞাপন (সীমানা পুনর্র্নিধারণের) কেন অবৈধ ঘোষণা করা হবে না।

আরও পড়ুন: দুটি জন্ম সনদ পেলে কর্তৃপক্ষকে চিঠি দেবে ইসি

রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

আসন পুনর্র্নিধারণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘ইসির সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও যৌক্তিক বিবেচনায় সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ করেছে। সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই।’

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু