ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির মতবিনিময়

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাবুদ্দিন দাউদ আলীর সঙ্গে এনসিপির নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাবুদ্দিন দাউদ আলীর সঙ্গে এনসিপির নেতারা মতবিনিময় সভা শেষে ফটোসেশনে।

টোকিওতে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সভা হয়।

এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা-সঙ্কট তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের ‘জাপান-টু-বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় এনসিপি নেতারা বলেন, সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।

এছাড়া জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া এরইমধ্যেই শুরু করা হয়েছে এবং তা আরও সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়াও কীভাবে আরো বেশি শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রে লোকবল বাংলাদেশ থেকে আনা যায় তা নিয়ে আলোচনা করা হচ্ছে। এর বাহিরে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে করণীয় এবং জাপানে বাংলাদেশীরা কিভাবে ব্যবসা করতে পারেন তা নিয়ে আলোচনা হয়।

শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রসঙ্গে আলোচনায় উঠে আসে কীভাবে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে আনা যায়, সেই সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো। একই সঙ্গে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপায় এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

গণমাধ্যমে যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার ফ্লাইটে প্রতিনিধিদলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়। এ প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম

আমার বার্তা/এল/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু