ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

হেফাজতে মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহির ঘাটতি স্পষ্ট করে

আসকের উদ্বেগ
আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯
আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫০

হেফাজতে মৃত্যু সরাসরি মানবাধিকার লঙ্ঘন এবং এটি আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহির ঘাটতি স্পষ্ট করে বলে মন্তব্য করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সম্প্রতি সিলেট ও মৌলভীবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দুই নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এমন মন্তব্য করে।

আসক বলছে, এ ধরনের ঘটনা নাগরিকদের নিরাপত্তার অধিকারকে হুমকির মুখে ফেলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটে র‍্যাব-৯ এর হেফাজতে থাকা তানভীর চৌধুরী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়। ১৪ সেপ্টেম্বর রাতে তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করে র‍্যাব। অন্যদিকে, গত ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাজতখানার একটি কক্ষে মকদ্দুছ মিয়া নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

আসক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে হেফাজতে মৃত্যুর ঘটনা বাড়ছে। চলতি বছরের শুরু থেকে অন্তত সাতজন এভাবে প্রাণ হারিয়েছেন। এরমধ্যে আগস্টে কক্সবাজারের চকরিয়া থানায় দুর্জয় চৌধুরী, জুলাইয়ে ঢাকার ভাটারা থানায় ফিরোজা আশরাভী এবং জুনে কিশোরগঞ্জের কটিয়াদী থানায় ফিরোজা বেগমের মৃত্যুর ঘটনা ঘটে।

সংস্থাটি বলছে, হেফাজতে মৃত্যুর ঘটনায় প্রমাণ সংগ্রহের সঠিক প্রক্রিয়া অনুসৃত হয় না। হাজতের মতো গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা না থাকা অত্যন্ত উদ্বেগজনক এবং কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে।

আসক জোর দিয়ে বলেছে, প্রতিটি হেফাজতে মৃত্যুর ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

সিলেট ও মৌলভীবাজারসহ সংঘটিত এসব ঘটনার তদন্ত করে ভবিষ্যতে এ ধরনের মৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

আসক মনে করে, কোনো অবস্থাতেই হেফাজতে মৃত্যু গ্রহণযোগ্য নয়। নাগরিকের জীবন ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক বাধ্যবাধকতা এবং মানবাধিকারের মৌলিক শর্ত।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু