ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, ‘নিউ ইয়র্ক টাইমস অনেক দিন ধরে আমার বিরুদ্ধে অবাধে মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে এবং আমাকে অপমান করেছে। তবে আর নয়, এখনই তা বন্ধ করতে হবে।’

তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রতি টাইমসের সমর্থনের কথা উল্লেখ করে বলেন যে, এটি ‘র‍্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হয়ে উঠেছে।’

ট্রাম্প আরও বলেন, রিপাবলিকানদের শক্ত ঘাঁটি ফ্লোরিডায় তার মামলা শুরু হচ্ছে।

বিবিসি জানায়, ট্রাম্প দীর্ঘদিন ধরেই বামপন্থি সংবাদমাধ্যমগুলোকে তার প্রেসিডেন্সির প্রতিকূল বলে মনে করে অসন্তোষ প্রকাশ করে আসছেন।

এটিই প্রথমবার নয় যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছেন।

২০২৩ সালে, একজন বিচারক নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের দায়ের করা একটি মামলা খারিজ করে দেন, এই বলে যে মামলার দাবিগুলো সাংবিধানিক আইনের বিষয় হিসাবে ব্যর্থ।

ট্রাম্প ২০২৩ সালে আরেকটি মানহানির মামলাও হেরে যান, যখন তিনি অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করার অভিযোগে সিএনএনের বিরুদ্ধে মামলা করার ব্যর্থ চেষ্টা করেছিলেন। পরে একজন ফেডারেল বিচারক ৪৭৫ মিলিয়ন ডলার মূল্যের মামলা খারিজ করে দেন।

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু