ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ডিপ্লোমা প্রকৌশলীদের সারা দেশে অবস্থান কর্মসূচি ঘোষণা

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে বুধবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের সভাপতি মাশফিক ইসলাম।

এ সময় মাশফিক ইসলাম বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের উত্থাপিত তিন দফা দাবি ষড়যন্ত্রমূলক। মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা এটি। ডিপ্লোমা প্রকৌশলীরা এই ষড়যন্ত্র মেনে নেবে না।

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গুলি করে হত্যার হুমকিদাতা বিএসসি ইঞ্জিনিয়ারকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সেইসঙ্গে তিন দফা দাবি বাতিল না করা হলে কঠোর আন্দোলন দেয়া হবে’, যোগ করেন তিনি।

কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবির রূপ রেখা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়ে মাশফিক ইসলাম বলেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে।

আমার বার্তা/এল/এমই

সারাদেশে শুরু হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব, মে-জুন জুড়ে আয়োজন

সারাদেশে শুরু হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব। মে-জুনজুড়ে ধাপে ধাপে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

সরকার অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জুলাই

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

ভ্যাট সংস্কার এখন সময়ের দাবি: ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে: কৃষি মন্ত্রী 

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে

বর্তমান সরকারকে উচ্চৈঃস্বরে বকা দেওয়া যায়: জাহেদ উর রহমান

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

সততা-মেধা-যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী

ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

চাঁদাবাজদের ছাড়াতে তদবির করতে আসলে আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বন্যা-খরা থেকে দেশ রক্ষায় ডিসিদের ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

কার্যকর গণমাধ্যমের জন্য দরকার অযাচিত প্রভাব থেকে মুক্তি: এমএফসি

মুঘলদের ‘সুপারকম্পিউটার’: লন্ডনে নিলামে বিক্রি হলো রেকর্ড দামে

উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদ ২৭ মে

দেশের মানুষের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড: মন্ত্রিপরিষদ সচিব

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী