ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

আমাদের জন্য ভারত নেই, বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে

বিএনপি নেতার সতর্কবার্তা
আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯
আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, তারা সেখানে চলে যেতে পেরেছে। কিন্তু আমাদের জন্য ভারত নেই, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তাই যত চাঁদাবাজ আছে, বিএনপির নাম বিক্রি করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নিব।’

সোমবার রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরওয়ার আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ অতীতে হিন্দু সম্প্রদায়ের জায়গা দখলসহ নানান অন্যায় করেছে। এই জন্য তারা আজ জনসম্মুখে আসতে পারছে না। কারণ তারা অন্যায়কারী।’

চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, তাহলে আমাকে জানাবেন। আমি নিজেই বাদী হয়ে মামলা করব। যত বড় শক্তিশালী হোক, চাঁদাবাজ হলে তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।’

সরওয়ার আলমগীর আরও বলেন, তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, বিএনপিতে কোনো চাঁদাবাজ, অন্যায়কারী বা অত্যাচারীর স্থান নেই। সংগঠনকে সুসংহত রাখতে সবার আগে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

আমার বার্তা/এমই

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

কর্ণফুলি টানেল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই টানেলকে আরও কার্যকর করতে পণ্যবাহী যাতায়াত ও লজিস্টিক

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামে

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা